খেলা

ঈদের শুভেচ্ছা জানালো পিএসজি, সিটি, বার্সা

স্পোর্টস ডেস্ক: নানা আয়োজনে সারা বিশ্বে পালিত হলো পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসবের এই দিনে শুভেচ্ছা জানিয়েছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি। প্যারিস সেইন্ট জার্মেইঁও খানিকটা ভিন্নতা এনে এ শুভেচ্ছা জানানোয় শামিল হয়েছে এ কাতারে ।

নিজেদের টুইটারে বার্সা লিখেছে, 'শুভ ঈদ উল আজহা। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বার্সা ভক্তদেরকে জানাচ্ছি ঈদ মোবারক।' সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল আরবি হরফে লেখা ঈদের শুভেচ্ছা জানানো ছবিও।

ম্যানচেস্টার সিটির শুভেচ্ছাও প্রায় কাছাকাছিই ছিল। ক্লাবের অফিসিয়াল টুইটারে বলা হয়, 'পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা সব মুসলমানদেরকে ঈদ উল আজহার শুভেচ্ছা।' সঙ্গে জুড়ে দেওয়া হয় ঈদের শুভেচ্ছা জানানো এক ছবি, যাতে ছিলেন ক্লাবটির তিন খেলোয়াড় রিয়াদ মাহরেজ, রুবেন ডিয়াজ ও ফিল ফোডেন।

তবে ভিন্নতার ছোঁয়া ছিল পিএসজির শুভেচ্ছায়। এক ভিডিওবার্তার মাধ্যমে জানিয়েছে ঈদ উল আজহার শুভেচ্ছা। সে ভিডিওবার্তায় ছিল ক্লাবে চলতি দলবদলে যোগ দেওয়া তিন খেলোয়াড় জিয়ানলুইজি ডনারুমা, আশরাফ হাকিমি ও সার্জিও রামোসের উপস্থিতি। তিনজনই ঈদ মুবারাক বলে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে৷

যদিও ক্লাবগুলোর এ শুভেচ্ছা জানানো নতুন কিছু নয় আদৌ। নিয়মিতই মুসলিমদের বিভিন্ন উপলক্ষে স্বাগত জানায় ক্লাবগুলো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা