খেলা

শুক্রবার শুরু হওচ্ছে অলিম্পিক গেমস

স্পোর্টস ডেস্ক: অপেক্ষার পালা শেষে শুক্রবার (২৩ জুলাই) জাপানের টোকিওতে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত অলিম্পিকের। আসরের নাম করণ হয়েছে ‘টোকিও অলিম্পিক-২০২০’। করোনায় এক বছর পিছিয়ে গিয়েছিল টোকিও অলিম্পিক। এ পর্দা নামবে ৮ আগস্ট। ২০৬ দেশের প্রায় সাড়ে ১১ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের অলিম্পিকে।

গত ২৫ শে মার্চ থেকে শুরু হয়েছে টোকিও অলিম্পিকের ১২১ দিনের টর্চ রিলে বা মশাল দৌঁড়। যা ২৩ জুলাই ফুকুশিমায় শেষ হবে। মশাল দৌঁড়ে ১০ হাজার দৌড়বিদ অংশ নিচ্ছেন৷ করোনার কারণে কোন দর্শক ছাড়াই হয় টর্চ রিলের মূল অনুষ্ঠান। ফুকুশিমার উত্তর-পূর্বাঞ্চল থেকে শুরু হয় এই রিলে। ২০১১ সালে ভূমিকম্প, সুনামিতে ফুকুশিমা পারমাণবিক চুল্লির বিপর্যয়ে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল৷ জাপানের ক্রীড়াবিদ আজুসা ইওয়াশিমিজু প্রথম মশাল হাতে নিয়ে দৌঁড়ান। এই অনুষ্ঠানে কোনো দর্শক ছিল না। পুরো অনুষ্ঠানটি স্ট্রিমিং করে লাইভ দেখানো হয়েছে৷

মহামারি করোনাভাইরাসের কারণে দর্শক ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে এবারের অলিম্পিক। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত দর্শকদের কোন সুখবর দিতে পারেনি টোকিও অলিম্পিক আয়োজক কমিটি। করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দর্শকদের ছাড়াই অলিম্পিক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাপান।

শুধুমাত্র টেলিভিশন দর্শকদের মধ্যেই এবারের অলিম্পিক সীমাবদ্ধ থাকলো। সম্প্রতি ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সেখানকার করোনা পরিস্থিতির আরো অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। তবে নির্দিষ্ট কিছু ভিআইপি ও অলিম্পিক অফিসিয়াল উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন বলে জাপানের গণমাধ্যম সূত্র নিশ্চিত করেছে। যদিও অতিথিদের সংখ্যা একেবারেই কমিয়ে আনা হয়েছে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্রতিনিধি, বিদেশি ডেলিগেট, পৃষ্ঠপোষক ও গেমস সংশ্লিষ্ঠ আরো কিছু ব্যক্তি ২৩ জুলাই টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাচ্ছেন।

মহামারির কথা চিন্তা করে অলিম্পকে অংশ নিচ্ছেন না অনেক নামিদামি তারকারা। এবারের অলিম্পিক একটু আলাদাই বটে। তাই কোভিড নিয়ম না মানলে শুধুমাত্র এবারের গেমস ভিলেজ থেকেই নয়, ভবিষ্যতের অলিম্পিকেও জায়গা হবে না বলে অ্যাথলেটদের হুঁশিয়ার করে দিয়েছে টোকিও অলিম্পিক কর্তৃপক্ষ। টোকিও অলিম্পিক শুরু হওয়ার পাঁচ সপ্তাহে আগে সকল অ্যাথলেটের জন্য নিয়মের তালিকা করে ৭০ পাতার একটি ‘রুল বুক’ প্রকাশ করেছে অলিম্পিক কমিটি। সেই বইতে সব নিয়ম তুলে ধরা হয়েছে। তবুও ঝুঁকিতে টোকিও অলিম্পিক। ক্রমেই বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। এবার অলিম্পিক ভিলেজেই একেরপর এক অ্যাথলেট ও অফিসিয়ালদের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাস।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, ‘লক্ষণ ভালো নয়’: জামায়াত আমির

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা