খেলা

এশিয়া কাপ মিশনে নারী ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক : ১৯ জুলাই নারী ফুটবল লিগ শেষে ক্যাম্পে উঠেছেন সাবিনা-কৃষ্ণারা। বসুন্ধরা কিংস, আতাউর রহমানসহ আরও কয়েকটি ক্লাব থেকে ডাক পাওয়া ফুটবলার ২০ জুলাই বাফুফে ভবনে জাতীয় দলের ক্যাম্পে উঠেছেন। সেপ্টেম্বরে সিলেটে নারী এশিয়া কাপ বাছাইয়ের জন্য সাবিনা খাতুনদের এই মিশন।

২০ জুলাই ক্যাম্প শুরু হওয়ায় ঈদের দিন বাফুফে ভবনেই কেটেছে নারী ফুটবলারদের। সতীর্থদের সঙ্গে আনন্দে দিন কাটিয়েছেন তারা। মাত্র লিগ ফুটবল শেষ হওয়ায় ঈদের জন্য তিন দিন ছুটি পেয়েছেন নারী ফুটবলাররা। ২৪ জুলাই থেকে বাফুফে ভবন সংলগ্ন টার্ফে শুরু হবে অনুশীলন। জাতীয় ফুটবল দল ২০১৯ সালের মার্চে নেপালে সাফের পর আর কোনো টুর্নামেন্ট ও ম্যাচ খেলেনি। দুই বছর পর জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্প শুরু হল।

মহিলা এশিয়া কাপ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশ জর্ডান ও ইরানের গ্রুপে পড়েছে। ২৮ দল এশিয়া কাপ বাছাইয়ে অংশ নিচ্ছে। চারটি গ্রুপে চারটি করে দল, অন্য চার গ্রুপে তিনটি করে দল। আট গ্রুপের চ্যাম্পিয়ন দল এশিয়া কাপে খেলার সুযোগ পাবে।

১২-২৫ সেপ্টেম্বরের মধ্যে হবে বাছাইয়ের গ্রুপের ম্যাচগুলো। তিন দলের গ্রুপ পড়ায় সর্বমোট ম্যাচ তিনটি। এই সময়ের মধ্যে বাংলাদেশ এএফসির সঙ্গে আলোচনা করে সুবিধাজনক সময়ে সূচি নির্ধারণ করবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে সিলেটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা