খেলা

দলে ফিরলেন সেই রবিনসন

ক্রীড়া ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। আগামী ৪ অগাস্ট নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজ সামনে রেখে দুই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১৭ সদস্যের দলে ফিরেছেন বর্ণবিদ্বেষী টুইটের কারণে বাদ পড়া অলি রবিনসন।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তার দুরন্ত অভিষেক হয়েছিল। কিন্তু আট বছর আগে করা বর্ণবিদ্বেষী টুইট সামনে আসায় তাকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেয়া হয়। সাময়িক নির্বাসিত হন তিনি। তবে বড় জরিমানা দিয়ে ফের দলে ফিরলেন রবিনসন।

অন্যদিকে, প্রথম দুই টেস্টে দলে সুযোগ পাননি জোফ্রা আর্চার। কনুইয়ের অস্ত্রোপচারের পর এখনো সেরে ওঠেননি তিনি। মনে করা হচ্ছে ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন আর্চার। চোটের জন্য নেই ক্রিস ওকসও।

ইংল্যান্ড টেস্ট স্কোয়াড : জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডোম বস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলে, স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্য়াক লিচ, অলি পোপ, অলি রবিনসন, ডম সিবলে, বেন স্টোকস, মার্ক উড।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা