খেলা

টি-টোয়েন্টি খেলতে আসছে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশে করোনাভাইরাসের যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় আসবে কি না তা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে বাংলাদেশে অস্ট্রেলিয়া সফরের সেই অনিশ্চয়তা কেটে গেছে। বাংলাদেশ সফরে আসবে অসিরা এবং সে লক্ষ্যে অস্ট্রেলিয়া সফরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩ আগস্ট মিরপুরে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজকে সামনে রেখেই আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেছে বিসিবি।

সিরিজের সব ক’টি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজ উপলক্ষ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে এসে পৌঁছাবে ২৯ জুলাই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে একই দিনে দেশে ফিরবে বাংলাদেশ দল। দিবারাত্রির ম্যাচ হলেও ম্যাচ শুরুর সময় বিসিবি এখনো জানায়নি।

৩ আগস্ট শুরু হওয়ার পর, ৪ আগস্ট সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। একদিন বিরতি দিয়ে ৬ আগস্ট অনুষ্ঠিত হবে তৃতীয় টি-টোয়েন্টি। ৭ আগস্ট চতুর্থ এবং ৯ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বিসিবি এবং ক্রিকেট অস্ট্রেলিয়া এই সিরিজটি আয়োজনের লক্ষ্যে খুব নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। করোনা মহামারির কারণে এই সিরিজটি আয়োজন করা খুব বড় একটি চ্যালেঞ্জ। বিশেষ করে স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করা বেশ কঠিন কাজ। তবে আমরা একটি ব্যাপক বায়ো-সিকিউর পরিকল্পনা গ্রহণ করেছি। সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সব সদস্য, কর্মকর্তা এবং কর্মচারীদের স্বাস্থ্যগত নিরাপত্তার লক্ষ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা