খেলা

করোনা পজিটিভ করিম বেনজেমা

স্পোর্টস ডেস্ক: ফ্রান্সের হয়ে ইউরোর মিশনটা খুব একটা ভালো হয়নি তার। এরপরই যোগ দেওয়ার কথা ছিলো রিয়াল মাদ্রিদের অনুশীলনে। কিন্তু তিনি তা করেননি। তবে শুক্রবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল করিম বেনজেমার। কিন্তু এর মধ্যেই পেলেন দুঃখের সংবাদ।

করোনা আক্রান্ত হয়েছেন তিনি। বেনজেমার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে নিশ্চিত করেছে তার ক্লাব। লা লিগার নিয়ম অনুযায়ী অন্তত দশদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে।

তবে এতে সমস্যা হওয়ার কথা না রিয়ালের। দলটি লা লিগার নতুন মৌসুম শুরু করবে ১৫ আগস্ট আলাভেজের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর আগে দুটি ক্লাব ফ্রেন্ডলি খেলার কথা রয়েছে লস ব্লাংকোসদের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা