খেলা

করোনামুক্ত মোহামেডানের কোচ-ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক : চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ম্যাচের আগে করোনা আক্রান্ত হয় মোহামেডানের প্রধান কোচ ও ১২ ফুটবলার। এতে চরম অস্বস্তিতে ছিলো মোহামেডান শিবির। হতাশায় ক্লাবটি বাফুফের কাছে খেলা পিছিয়ে দেয়ার জন্য আবেদনও করেছিল।

কিন্তু দুদিনের ব্যবধানে সাদা-কালো শিবিরে স্বস্তির পরশ মিলেছে। ক্লাবটির অস্ট্রেলিয়ান কোচ শন লেন এবং আট ফুটবলারে দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। নেগেটিভ রিপোর্ট পাওয়ার পরই নির্ভার হয় ক্লাব কর্মকর্তারা।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল দলের প্রধান ও পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্স জানিয়েছেন, ‘আমাদের যে ১২ ফুটবলারের করোনা পজিটিভ হয়েছিল। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিলেন নয়জন। দ্বিতীয়বার পরীক্ষায় ওই নয়জনের আটজনই নেগেটিভ হয়েছেন। নেগেটিভ হওয়াদের মধ্যে একজন বিদেশিও আছেন। এখন আমাদের আর কোনো সমস্যা নেই।’

করোনা নেগেটিভের খবরের দিন একটি দুঃসংবাদ অবশ্য আছে মোহামেডানের। দলটির ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীবের করোনা পজিটিভ এসেছে।

দ্বিতীয় পর্বে দুর্বার মোহামেডান খেলেছিল তাদের প্রধান কোচ ছাড়াই। তিনি ছুটিয়ে কাটিয়ে ঢাকায় ফিরেছেন কিছুদিন আগে। আবাহনীর বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মোহামেডানের ডাগআউটে দাঁড়াবেন এই অস্ট্রেলিয়ান।

আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, ‘ফুটবলাররা করোনামুক্ত হয়েছেন। তবে আমাদের দল বেশি চাঙ্গা শন লেন করোনামুক্ত হওয়ায়। আশা করি, আবাহনীর বিপক্ষে সেরাটা দিয়ে ফলাফল নিজেদের করে নিতে পারবো।’ শাহেদ, রবিউল, শাকিব ও সোহান- এই চার ফুটবলার এখনো করোনাক্রান্ত।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা