খেলা

১০ হাজার দর্শককে অলিম্পিক দেখার অনুমতি

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত সারা বিশ্ব। এরমধ্যেই জাপানে অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক-২০২০। এতে প্রতিটি ভেন্যুতে সর্বোচ্চ ১০ হাজার দর্শককে প্রবেশের অনুমতি দিয়েছে আয়োজক কমিটি। এক বিশেষ মিটিংয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ফলে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকে কী পরিমাণ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন সে বিষয়ে জল্পনা-কল্পনার অবসান হলো।

করোনা মাহামারির কারণে এক বছর পিছিয়ে চলতি বছর ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে এ মেগা ইভেন্ট। মহামারির সতর্কতার অংশ হিসেবে ইতোমধ্যে নানা পদক্ষেপের কথা জানায় কর্তৃপক্ষ।

জুলাই থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় প্রতিটি স্টেডিয়ামে দর্শক সংখ্যা হবে মোট আসনের অর্ধেক। অর্থাৎ জাপানে বসবাসকারী ১০ হাজার দর্শক মাঠে বসে খেলা সুযোগ পাবেন।

স্টেডিয়ামে অ্যালকোহল পানের অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আয়োজক কমিটি টোকিও ২০২০-এর প্রধান সেইকো হাশিমোতো বলেন, খেলা চলাকালীন স্টেডিয়াম অ্যালকোহল পান করতে দেওয়া হবে কিনা তা বিবেচনা করছে তারা।

সতর্কতার অংশ হিসেবে স্টেডিয়ামে জয়োল্লাস নিষিদ্ধ করা হয়েছে। দর্শকদের মাস্ক পড়ে স্টেডিয়ামে প্রবেশ করতে বলা হয়েছে। তাছাড়া দর্শকদেরকে কোনো ধরনের ভিড় তৈরি না করে সরাসরি স্টেডিয়ামে প্রবেশ এবং ইভেন্ট শেষে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

প্রাথমিকভাবে প্রতিটি ইভেন্টে সর্বোচ্চ ১০ হাজার দর্শককে পবেশের অনুমতি দেওয়া হলেও এ সংখ্যা আরেও কমিয়ে আনা হতে পারে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

বক্স অফিসে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফ...

গোপালগঞ্জে বাস- ট্রাকের সংঘর্ষে নিহত ৩

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় ড্রাম ট্রাক ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ...

ভালুকায় বিয়ের প্রলোভনে ৫-৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে গত দুই বছরে আনুমানি...

ভারতীয় সেনাপ্রধানকে নেপালের সম্মানসূচক জেনারেল পদমর্যাদা

ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদম...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ  

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা