খেলা

কঠোর লকডাউনের দেশে যাচ্ছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: চূড়ান্ত হয়েছে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি। সফরে গিয়ে টাইগারদের মানতে হবে না নির্দিষ্ট কোনো কোয়ারেন্টাইন প্রক্রিয়া। যদিও দেশটিতে দেওয়া হয়েছে কঠোর লকডাউন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক বলেন, ‘জিম্বাবুয়েতে আমাদের অফিশিয়াল কোনো কোয়ারেন্টাইন নেই। প্রোটোকল অনুযায়ী সেখানে গিয়ে টিম হোটেলে ওঠার পর নমুনা নেওয়া হবে, সেটি নেগেটিভ এলেই সুরক্ষা বলয়ের মধ্যে থেকে অনুশীলন করা যাবে। সেই ফল আসতে যতক্ষণ সময় লাগবে, সেই সময়টুকু হোটেলে থাকবে হবে।’

বাংলাদেশ দল জিম্বাবুয়েতে যাবে শিডিউল ফ্লাইটে। কোয়ারেন্টাইন প্রক্রিয়া না থাকায় ক্রিকেটাররা যাবেন দুই ধাপে। টেস্ট দলের সঙ্গে ওয়ানডে দলের স্কোয়াডে যাদের নাম থাকবে, তারা আগামী ২৯ জুন (মঙ্গলবার) দেশ ছাড়বেন।

সব মিলিয়ে পাক্কা ১ মাসের সফর। এই এক মাসে জিম্বাবুয়েতে মোট ৬ বার করোনা পরীক্ষা করানো হবে সফরকারী দলকে।

যদিও জিম্বাবুয়েতে বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি ভালো না। ভাইরাস নিয়ন্ত্রণের জন্য দেশটিতে কঠোর লকডাউন দেওয়া হয়েছে।

আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হবে সাদা পোশাকের একমাত্র ম্যাচটি। এরপর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ আইসিসি সুপার লিগের অংশ। ম্যাচ তিনটি হবে যথাক্রমে আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই।

সফর শেষ হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। ওয়ানডে সিরিজের মতোই টি-টোয়েন্টি হবে ৩টি। ম্যাচ ৩টি হবে আগামী ২৩, ২৫ ও ২৭ জুলাই। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সব সিরিজের প্রতিটি ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা