খেলা

কোপায় প্রথম জয় আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক: জয়টা যেন দূর আকাশের তারাই হয়ে গিয়েছিল আর্জেন্টিনার জন্য। অবশেষে সে ভুলতে বসা জয়ের স্বাদ পেয়েছে আলবিসেলেস্তেরা। কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে উঠে এসেছে প্রতিযোগিতার এ গ্রুপের শীর্ষেও।

‘বি’ গ্রুপের লড়াইয়ে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোল আসে গিদো রদ্রিগেসের পা থেকে। গোলের কারিগর ছিলেন মেসি। গোল না পেলেও পুরো ম্যাচেই নিজের সেরা ছন্দে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ মিলিয়ে টানা তিনি ম্যাচে জয়ের মুখ দেখেনি আর্জেন্টিনা। বরাবরের মতো মেসির দিকেই তাক করা হচ্ছিল আঙুল। সমালোচনার কেন্দ্রবিন্দুতেই ছিলেন ছয়বারের ব্যালন ডরজয়ী তারকা।

তবে জবাব দিতে দক্ষিণ আমেরিকান চিরপ্রতিদ্বন্দ্বীদেরই বেছে নিলেন মেসি। তার জ্বলে ওঠার দিনে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। আর উদ্বোধনী ম্যাচেই হারতে হলো উরুগুয়েকে।

ব্রাসিলিয়ার ন্যাশনাল স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টিনা। ইতালিয়ান সেরি আর বর্ষসেরা ডিফেন্ডারের পুরস্কার পাওয়া ক্রিস্টিয়ান রোমেরো চোট কাটিয়ে ফেরায় তাদের ডিফেন্স শুরু থেকেই ছিল মজবুত।

প্রথম মিনিট থেকেই উরুগুইয়ান ডিফেন্সের ওপর চড়াও হন মেসি। তাকে আটকাতে হিমশিম খেতে হচ্ছিল হিমেনেস ও গদিনের মতো অভিজ্ঞ ডিফেন্ডারদের।

অষ্টম মিনিটে নিজের ঝলক দেখান মেসি। বক্সের ভেতর থেকে তার নেওয়া জোরালো শট ঠেকিয়ে দলকে নিরাপদে রাখেন উরুগুয়ে গোলকিপার ফার্নান্দো মুসলেরা।

মিনিট পাঁচেক পর আবারও মেসির জাদু। এবার তার ক্রসে মাথা ছুঁইয়ে দলকে লিড এনে দেন গিদো রদ্রিগেস।

১৩ মিনিটে পাওয়া গোলের লিড পুরো ম্যাচেই ধরে রাখে আর্জেন্টিনা। মেসি একের পর এক বলের জোগান দিতে থাকে রদ্রিগো দে পল, লাউতারো মার্তিনেসদের।

বিরতির পরও পাল্টায়নি চিত্র। মেসিকে কেন্দ্র করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা বারবার গড়ে তোলে আক্রমণ। অন্যদিকে উরুগুয়ের দুই সেরা তারকা এদিনসন কাভানি ও লুইস সুয়ারেস ছিলেন নিষ্প্রভ।

পুরো ম্যাচে একটিও শট অন টার্গেট ছিল না উরুগুয়ের। আর্জেন্টিনা গোলে শট নিয়েছে ছয়টি।

ম্যাচে সমতা ফেরানোর চেয়ে সেলেস্তেরা ব্যস্ত ছিল মেসিকে ঠেকাতে। দ্বিতীয়ার্ধেও একের পর এক ড্রিবল ও ডিফেন্স চেরা পাসে প্রতিপক্ষকে আতঙ্কে রাখেন মেসি।

শেষ পর্যন্ত তিন ম্যাচ পর জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে তার দল।

এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচ ও কোপা আমেরিকার এক ম্যাচে টানা ড্রয়ের পর জয় পেল আলবিসেলেস্তেরা। আর কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেই হারের স্বাদ নিতে হলো টুর্নামেন্টে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে।

নিজেদের পরের ম্যাচ মঙ্গলবার ভোর ৩টায় চিলির বিপক্ষে খেলবে উরুগুয়ে। আর একই দিন সকাল ৬টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় থাকবেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে য...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা