খেলা

লিগের সুপার পর্ব থেকে ছিটকে গেছে তাসকিন

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্ব থেকে ছিটকে গেছে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। আগামীকাল শনিবার (১৯ জুন) থেকে শুরু হওয়ার কথা রয়েছে সুপার লিগ পর্ব। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের হয়ে সেখানে তার দেখা যাবে না। কারণ চোটের কারণে তার হাতে পাঁচটি সেলাই লেগেছে।

ঢাকা পোস্টকে মোহামডান স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘তাসকিন গত ১৬ জুনের ম্যাচে খেলাঘরের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পায়। আঘাতের জায়গা ফেটে যাওয়ায় সেখানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এজন্য সে গতকাল গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে খেলেনি।’

তিনি বলেন, ‘আপাতত সাতদিন তাসকিন মাঠে নামতে পারবে না। সে হিসেবে সুপার লিগ খেলার কোনো সুযোগ নেই। সেরে উঠলেও ঝুঁকি নিয়ে আমরা নামাব না। সামনে জিম্বাবুয়ে সফর।’

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলছেন তাসকিন। লিগ পর্বে তার দল ১১টি ম্যাচ খেলেছে। তবে তাসকিন খেলেছেন আটটি ম্যাচ। দলের পক্ষে সর্বোচ্চ ১০টি উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। ফর্মে থাকা তাসকিনকে আবারও বরণ করে নিতে হচ্ছে দুর্ভাগ্য। ডিপিএলের বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না তার।

১৬ জুন বিকেএসপিতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির মুখোমুখি হয়েছিল মোহামেডান। লিগের একমাত্র সুপার ওভারের ম্যাচে সেদিন খেলাঘরকে হারিয়েছিল সাদাকালোরা। সে ম্যাচেই চোট পান তাসকিন।

সুপার লিগে জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও পাবে না মোহামেডান। ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গেছেন তিনি। এবার তাসকিন আহমেদের ছিটকে যাওয়া আরও বিপাকে ফেলল ঐতিহ্যবাহী ক্লাবটিকে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা