খেলা

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সাকিব

ক্রীড়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সাকিব আল হাসান। শুক্রবার (১৮) সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।

সাকিব আগেই জানিয়েছিল পারিবারিক কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে খেলবেন না। স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যাবেন। কথামতোই দেশ ছাড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

গত ১১ জুন ডিপিএলে আবাহনীর বিপক্ষে ম্যাচে অনাকাঙ্খিত ঘটনার জন্ম দেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। অখেলোয়াড়সুলভ আচরণ করায় পাঁচ লাখ টাকা জরিমানাসহ তিন ম্যাচে নিষিদ্ধ করা হয় তাকে। তারপর থেকেই গুঞ্জন রটে যুক্তরাষ্ট্রে চলে যাবেন তিনি।

সাকিবের চলে যাওয়ার বিষয়ে মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান বলেন, ‘আমরা সাকিবের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, সুপার লিগে খেলতে চান না, যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যেতে চান। আমরা তার চাওয়াকে সম্মান করেছি। অনেক দিন তিনি পরিবার থেকে দূরে আছেন। তাকে ছেড়ে দেয়াই ভালো মনে হয়েছে আমাদের। তাকে ছাড়াই আমরা সুপার লিগে খেলব।’

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা