নামছে চক্কর দেওয়া ফ্লাইটগুলো
জাতীয়

নামছে চক্কর দেওয়া ফ্লাইটগুলো

সান নিউজ ডেস্ক: প্রায় ৪০ মিনিট আটকে থাকার পর অবশেষে সরানো হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকে থাকা কাতার এয়ারওয়েজের প্লেনটি। প্লেনটির কারণে রানওয়ে বন্ধ থাকায় বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের অপেক্ষায় থাকা প্রায় ১৫টি এয়ারলাইন্সের ফ্লাইটের শিডিউল ব্যাহত হয়েছে।

আরও পড়ুন : আমরা ‘এক চীন’ নীতিতে বিশ্বাস করি

এর আগে বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটে ঢাকার রানওয়ে আনুষ্ঠানিকভাবে সচল হয়। এর পরপরই ঢাকার আকাশে চক্কর দেওয়া ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, কাতার এয়ারওয়েজের পরেই গালফ এয়ারের বাহরাইন থেকে ঢাকায় আসা ফ্লাইটটির অবতরণের কথা ছিল। তবে রানওয়ে বন্ধ থাকায় এটি ঘণ্টাখানেক গাজীপুরের চন্দ্রা ও মির্জাপুরের আকাশে চক্কর দেয়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের কুয়ালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটিও টঙ্গী থেকে নারায়ণগঞ্জের আকাশে চক্কর দিতে থাকে। এছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী ফ্লাইটটিও দেরিতে নেমেছে।

এদিকে রানওয়ে বন্ধ থাকায় ঢাকা থেকে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক দেরিতে ছাড়ে বিমানের মদিনা, কলকাতা, কুয়ালালামপুর, কুয়েত, ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিলেট, কাতার, এমিরেটস এয়ারলাইন্সের দুবাইগামী ফ্লাইট।

এর আগে সন্ধ্যা ৭টার কিছু পর ঢাকার রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ আটকে থাকায় ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি রানওয়ে থেকে নড়তে পারছিল না।

আরও পড়ুন : যুদ্ধে জড়াবে ন্যাটোর সব দেশ

এয়ারলাইন্সটির মূল সমস্যা কী ছিল, জানতে চাইলে নির্বাহী পরিচালক বলেন, তারা বিস্তারিত কিছু জানায়নি। ফ্লাইটটি নিরাপদেই অবতরণ করে। অবতরণের পর আমাদের জানায় তাদের কিছু সাপোর্ট লাগবে। আমরা সাপোর্ট দিচ্ছি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা