খেলা

স্পনসরের পণ্য সরালেই শাস্তি

স্পোর্টস ডেস্ক: পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো সংবাদ সম্মেলনে এসে কোকাকোলার বোতল সরিয়ে রেখে রাখেন। এসময় পানি খেতে আহ্বান জানান তিনি।

রোনালদোর ওই আহবানে আধঘণ্টায় ইউরোর শেয়ারবাজারে ১ দশমিক ৬ শতাংশ দাম কমে যায় কোকাকোলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৪ হাজার কোটি টাকা। লুকাতেল্লিও একই কাজ করার পর ইউরোর স্পনসর কোকাকোলা বেশ বিপদে পড়ে গেছে। স্পনসর কোম্পানিকে বাঁচাতে এবার তাই মাঠে নামল খোদ উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ও ইউরোর আয়োজক জানিয়ে দিয়েছে, এখন থেকে স্পনসরের সরিয়ে রাখলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে শাস্তি পেতে হবে।

হাঙ্গেরির বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে রোনালদো সংবাদ সম্মেলনে এসে সামনে রাখা কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছিলেন। স্বাস্থ্য সচেতন রোনালদো কোমল পানীয়ের বদলে সবাইকে পানি খাওয়ার পরামর্শ দেন। এই ঘটনার পর কোকাকোলার এক মুখপাত্র বলেছিলেন, স্পনসর প্রতিষ্ঠান হিসেবে তারা সেখানে পণ্য রেখেছেন। কারও পছন্দ না হলে সেটা তারা খাবেন না।

কিন্তু মুখে ভালো কথা বললেও তলে তলে স্পনসর কম্পানিগুলো আয়োজকদের ওপর চাপ সৃষ্টি করে। এরপর আসরে নামে উয়েফা। এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, স্পনসরদের সঙ্গে করা চুক্তি সম্মান না করলে শাস্তি দেওয়া হবে।

রোনালদোর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান ইতালির মানুয়েল লুকাতেল্লি। আর ফরাসি মিডফিল্ডার পল পগবা সরান বিখ্যাত বিয়ার ব্র্যান্ড হেইনিকেনের একটি বোতল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা রাতে, যে বার্তা দিলেন নেইমার

সব ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকা...

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জে

চ্যাটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই সম্পর্...

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাব থাকছে কি থাকছে না এমন প্রশ্নের সরাসরি উ...

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ২৮ মে

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ...

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু হ...

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের ৩ কুক্কিয়ন

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

বিভিন্ন দেশে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে বাংলাদেশে একটি মহিষের...

র‍্যাব এক অর্থে সেভাবে থাকছে না: তথ্য উপদেষ্টা

র‍্যাব আগের কাঠামোয় থাকছে না এবং বাহিনীটির নাম...

ভাইরাল ‘রাগ করলা’ সংলাপ বলা ব্যক্তিটি ইমান আলী

রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক? সামাজিক যোগাযোগ মাধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা