খেলা

মেসির যে আবেগ, তা নেই আর কারও..

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার জাতীয় সংগীতে গলা মেলাতেন না বলে সে কী গঞ্জনাই না সইতে হয়েছে লিওনেল মেসিকে তাও আবার ক্যারিয়ারের শুরুর দিকে! সঙ্গে যখন যোগ হয় জাতীয় দলে তার ব্যর্থতা, তখন সে দুর্দশা বাড়ে পাল্লা দিয়ে।

জাতীয় দলের প্রতি নিবেদন নিয়েও প্রশ্ন ওঠে বেশ। তবে আর্জেন্টাইন সুপার লিগ সেন্ট্রাল করদোবার কোচ গুস্তাভো সেলোনির মতে, এসব অবান্তর কুতর্ক। মেসির মতো আবেগ নিয়ে আর কেউ জাতীয় দলের হয়ে খেলেন না, জানিয়েছেন তিনি।

তিনি এখানেই থামেননি। দলের অন্যদের নিবেদন নিয়েই তুলেছেন খানিকটা প্রশ্ন। বলেছেন, ‘মেসি সে আবেগটা নিয়ে খেলে, তা অন্য খেলোয়াড়দের মাঝেও যদি দেখি, তাহলে খুব ভালো লাগবে আমার। কখনো কখনো মনে হতেই পারে যে একজন বেশি আবেগ নিয়ে খেলছে, অন্যরা তেমনটা নয়।’

মেসির জাতীয় দলের প্রতি তীব্র আবেগের প্রশংসা করে তিনি বলেন, ‘এই আবেগটা হতে পারে দলের প্রতি নিবেদন, দাঁতে ছুড়ি চেপে ধরে লড়ার মানসিকতা কিংবা তীব্র ইচ্ছাশক্তি। মেসি একটা শিশুর মতো আবেগ নিয়ে খেলে, যা অন্যদের ক্ষেত্রে হয় বলে আমার মনে হয় না।’

দলের কথা বলতে গিয়ে আর্জেন্টাইন এই কোচ জানান, দলের রক্ষণাত্মকভাবে শক্তিশালী হওয়ার জন্য আরও কাজ করতে হবে কোচ লিওনেল স্ক্যালোনিকে। বলেন, ‘যদি আমি দলে থাকতাম, তাহলে রক্ষণাত্মক কাঠামো দাঁড় করানোর জন্য চেষ্টা করতাম। আক্রমণ থেকে বল হারালে আর বলের দখল ফিরে পাওয়া যাচ্ছে না।’

রক্ষণাত্মকভাবে শক্তিশালী হতে হলে কী করতে হবে, সে পদ্ধতিও বাতলে দিলেন তিনি। জানালেন, শেষ কিছু দিনে ক্লাবগুলোয় বেশ চর্চিত তিনজনের রক্ষণভাগের দিকে অভিমত তার।

বললেন, ‘তিন সেন্টারব্যাক নিয়ে খেলাটাকে আমি পছন্দ করি। অনেক দিন ধরেই আর্জেন্টিনায় এর ব্যবহার দেখছি না আমি। শেষ কিছু দিনে আমরা কেবল ২০ মিনিটের জন্য প্রতিপক্ষকে ভয়ে রাখতে পারছি, এটা আমাদের জন্য বেশ অপমানের।’

কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনা আগামীকাল সকালে নামবে মাঠে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা