খেলা

নেইমারের নৈপুণ্যে ব্রাজিলের টানা ষষ্ঠ জয়

সান নিউজ ডেস্ক: আর্জেন্টিনা না পারলেও জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এটি টানা ষষ্ঠ জয় তিতের দলের। গোল দু’টি করেছেন নেইমার এবং প্যাকুয়েতা।

বিশ্বকাপ বাছাইয়ের মঞ্চে দুরন্ত ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার যেখানে ধুকছে প্রতিটি ম্যাচে সেখানে স্বাচ্ছন্দ্যে জয় তুলে নিচ্ছে সেলেসাওরা। বাছাই পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে প্যারাগুয়ের আতিথ্য নেয় ব্রাজিল। স্তাদিও ডিফেনসোর্সে আক্রমণের পসরা সাজায় নেইমার জেসুসরা। ফল পেতেও বেশি সময় নেয়নি তারা। ম্যাচের বয়স মাত্র ৪ মিনিট। স্বাগতিকদের হৃদয় ভাঙেন সুপারস্টার নেইমার। জেসুসর পাশ থেকে জাল কাঁপান প্যারাগুয়ের। ১-০ গোলের লিড সফরকারীদের।

গোল হজম করে জ্বলে উঠে স্বাগতিকরা। দারুণ একটি আক্রমণ করে ম্যাচের ৮ মিনিটে। আলদারেতের দূরপাল্লার শট ব্রাজিল গোলরক্ষক ঠেকিয়ে রক্ষা করেন দলকে। আক্রমণ আর পাল্টা আক্রমণে চলে ম্যাচ। ১২ মিনিটে সহজ সুযোগ পেয়েছিলেন রিচার্লিসন। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় লিডটা দ্বিগুণ করা হয়নি। ২৪ মিনিটে কাউন্টার অ্যাটাকে গোলের সম্ভাবনা জাগিয়ে ছিল প্যারাগুইয়ানরা। ব্রাজিলের ডিফেন্সর কারণে এই যাত্রায় সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের। প্রথমার্ধটা শেষ হয় সেলেসাওদের ১-০ গোলের লিডে।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কর্নার থেকে সুযোগ তৈরি হয়েছিল তিতে শিষ্যদের। নেইমারের কিকে মাথা ছোঁয়াতে ব্যর্থ মার্কুইনহোস। ৬৪ মিনিটে সহজ সুযোগ মিস করেন নেইমার। নির্ধারিত সময় শেষ হওয়ার ৩ মিনিট আগে দারুণ একটি সুযোগ তৈরি হয়েছিল প্যারাগুয়ের।

এডারসনের বিশ্বস্ত হাত ফাঁকি দিতে পারেনি অ্যালডেরেটের শট। তবে ঠিকই কাজের কাজ করে নিয়েছেন প্যাকুইতা। ইনজুরি সময়ে গোল করেন লুকাস প্যাকুইতা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইপর্বে এটি তাদের ষষ্ঠ জয়। নিজেদের গ্রুপের শীর্ষস্থানটা দখলে রেখেছে তিতে শিষ্যরা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা