খেলা

এগিয়ে থেকেও জয় পায়নি আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও জয় পেল না আর্জেন্টিনা। বুধবার (৯ জুন) ভোরে কলম্বিয়ার মাঠে খেলতে গিয়ে ২-২ গোলে ড্র করে মেসির দল।

খেলায় তৃতীয় মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ডান দিক থেকে রদ্রিগো দে পলের দারুণ ফ্রি কিকে লাফিয়ে হেডে দলকে এগিয়ে নেন রোমেরো। এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পারেদেস।

কিন্তু বিরতি থেকে ফেরে ৫১ মিনিটে গোল হজম করে আর্জেন্টিনা। লুডি-বক্সে মাতেউস উরিবের মুখে নিকোলাস ওতামেন্দি আঘাত করলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। হলুদ কার্ডও দেখেন আর্জেন্টিনার ডিফেন্ডার। সফল স্পট কিকে গোল করেন লুইস মুরিয়েল।

এদিকে, ৫৮তম মিনিটে মেসির দুর্দান্ত এক ফ্রি কিক দারুণভাবে ঝাঁপিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন কলাম্বিয়ান গোলরক্ষক অসপিনা। ৮৫তম মিনিটে আবারও শট নেনে মেসি। ডি-বক্সের মধ্যে থেকে বার্সেলোনা তারকার শট ঝাঁপিয়ে ফেরান নাপোলি গোলরক্ষক।

তবুও জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচের একদম শেষ মিনিটে বোরহার গোলে ২-২ সমতায় ফেরে কলাম্বিয়া। ডান দিক থেকে হুয়ান কুয়াদরাদোর ক্রসে হেডে গোলটি করেন বোরহা। বদলি গোলরক্ষক আগুস্তিন মার্চেসিন বলটি স্পর্শই করতে পারেননি।

লাতিন আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের অষ্টম রাউন্ডের খেলা শেষে ছয় ম্যাচে তিনটি করে জয়-পরাজয়ে আর্জেন্টিনার সংগ্রহ ১২ পয়েন্ট। সমান ম্যাচে সবকয়টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

প্রথমে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর এবার কলম্বিয়ার বিপক্ষেও জয় পেল না লিওনেল স্কালোনির দল। এ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের কোনো ম্যাচই জিততে পারল না আর্জেন্টিনা।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা