খেলা

দ্বিতীয় টেস্টে খেলবেন ট্রেন্ট বোল্ট

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার সুযোগ পেলেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। কোয়ারেন্টিনের সময়সীমা শিথিল হওয়ায় তিনি এই সুযোগ পেয়েছেন।

সিরিজের প্রথম টেস্টে খেলেননি বোল্ট। কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে দেশে ফিরে নিজেই ছুটি চেয়ে নিয়েছিলেন তিনি। এতে বোল্টকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামে নিউজিল্যান্ড।

আগামী ১৮ জুন ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকায় আগেভাগেই ইংল্যান্ডে আসেন বোল্ট। বাধ্যতামূলক কোয়ারেন্টিনে চলে যান তিনি। তবে হঠাৎ করে বোল্টের কোয়ারেন্টিন সময়সীমা কিছুটা শিথিল করায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ হলো বোল্টের।

এ ব্যাপারে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ হয়েছে বোল্টের। ব্রিটিশ সরকার কোয়ারেন্টিনের কিছু শর্তাবলী শিথিল করেছে। আমাদের প্রত্যাশার চেয়ে তিন-চার দিন আগে কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছে সে।’

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা