খেলা

৩০ ভাগ নারী সদস্য নিয়ে গঠিত সৌদি ক্রীড়া ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক : সৌদি আরবের ক্রীড়া ফেডারেশনগুলোর পরিচালক বোর্ডে ৩০ শতাংশ সদস্য নারী বলে দাবি করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী। রিয়াদে এক সংবাদ সম্মেলনে রোববার ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুলাজিজ বিন তুর্কি আল-ফয়সাল এমন দাবি করেন। আব্দুলাজিজ দেশটির অলিম্পিক কমিটিরও (এসএওসি) প্রধান।

তিনি বলেন, ‘খেলাধুলা করে এমন দলের সংখ্যা ১৩ ভাগ থেকে বেড়ে ১৯ ভাগ হয়েছে। ৪৫০ দলের মধ্যে ২০০টিই নারীদের।’

দেশের জিডিপিতে ক্রীড়াক্ষেত্রেরও অবদান গত দুই বছরে ১৭০ ভাগ বেড়ে ৬৪ কোটি ডলার থেকে ১৭০ কোটি ডলার হয়েছে বলে জানান সৌদির ক্রীড়ামন্ত্রী।

তিনি বলেন, ‘প্রথমবারের মতো ১৩টি ক্লাব ও ফেডারেশনে বিনিয়োগকারী হিসেবে বিদেশি কোম্পানিকে অনুমোদন দেয়া হয়েছে।’

সৌদি আরবে নারীদের সর্বক্ষেত্রে অংশ নেয়ার অনুমতি নেই। ২০১৮ সালে প্রথমবার নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হয় দেশটিতে। একই বছর স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি পান সৌদি নারীরা।

২০১২ লন্ডন অলিম্পিকে প্রথমবারের মতো সৌদির নারী অ্যাথলিটরা অংশ নেন। জুডো ও ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অংশ নেন তাদের দুই নারী অ্যাথলিট। পরেরবার রিওতেও সৌদি আরব নারী দল পাঠায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা