খেলা

টানা দ্বিতীয়বার বর্ষসেরা ডে ব্রুইনে

ক্রীড়া ডেস্ক : প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) ২০২০-২১ মৌসুমের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন কেভিন ডে ব্রুইনে। ইংল্যান্ডে খেলা ফুটবলারদের ভোটে টানা দ্বিতীয়বারের মতো তিনি এ পুরস্কার জিতলেন ।

সদ্য শেষ হওয়া ক্লাব মৌসুমে ম্যানচেস্টার সিটির সফল পদচারণায় দারুণ অবদান রেখে তিনি এ স্বীকৃতি লাভ করেন। এর জন্য ব্রুইনে ক্লাব সতীর্থ ফিল ফোডেন, রুবেন দিয়াস, ইলকাই গিনদোয়ান, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফের্নান্দেস ও টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইনকে পেছনে ফেলেছেন।

চার বছরের মধ্যে সিটির এবার তৃতীয় প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে ছয়টি গোল করে ও সতীর্থদের দিয়ে ১২টি করিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডে ব্রুইনে। এবার লিগ কাপও জিতেছে ম্যানচেস্টারের দলটি, উঠেছিল চ্যাম্পিয়ন্স লিগেরও ফাইনালে।

আর্সেনালের হয়ে সাবেক স্ট্রাইকার থিয়েরি অঁরি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর পর তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা দুবার পুরস্কারটি জিতলেন ডে ব্রুইনে।

উচ্ছ্বসিত এই বেলজিয়ান তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘টানা দ্বিতীয়বারের পুরস্কারটি জিতে আমি সম্মানিত ও গর্বিত বোধ করছি।’

সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে মোট ৪০ ম্যাচ খেলে ১০ গোল করার পাশপাশি সতীর্থদের দিয়ে ১৮টি করিয়েছেন তিনি। অসাধারণ এই স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়ায় ডে ব্রুইনে তারকা রোনালদো ও অঁরির পাশে নিজের নাম উচ্চারিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন।

গত ২৯ মে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসির বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে নাকে ও চোখে আঘাত পেয়ে ছিটকে পড়েছিলেন ডে ব্রুইনে। এরপর ছোট একটা অস্ত্রোপচার শেষে বর্তমানে ইউরোর জন্য জাতীয় দলে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।

সিটির যুব দল থেকে উঠে আসা ২১ বছর বয়সী ফোডেন জিতেছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। এবারের প্রিমিয়ার লিগে ৯ গোল করে ও পাঁচটি করিয়ে ইংল্যান্ডের ইউরো চ্যাম্পিয়নশিপের দলে জায়গা করে নিয়েছেন এই মিডফিল্ডার।

নারী ফুটবলে পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চেলসির ফরোয়ার্ড ফ্রান কির্বি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা