খেলা

আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে নড়বড়ে ভারত

ক্রীড়া ডেস্ক : কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের চলতি পর্ব শেষ হওয়ার পথে। ২০২২ বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে এখনও ভারত ও বাংলাদেশের একটি জায়গায় মিল।

‘ই’ গ্রুপে ছয় ম্যাচ শেষে একটিও জয় না পাওয়া দল তারা। টেবিলের তলানিতে থাকা ভারত (৩) ও বাংলাদেশের পয়েন্ট ব্যবধান মাত্র এক (২)। একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে সোমবার (৭ ‍জুন) কাতারের দোহায় অবস্থিত জসিম বিন হামাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা।

বাংলাদেশ সময় রাত ৮টায় সপ্তম ম্যাচে সুনীল ছেত্রীদের মুখোমুখি হবেন জামাল ভূঁইয়ারা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।

নিরপেক্ষ ভেন্যুতে হবে খেলা। কিন্তু এটি বাংলাদেশের হোম ম্যাচ। করোনাভাইরাস মহামারির কারণে সেটা সরিয়ে নেওয়া হয়েছে বিশ্বকাপের আয়োজক দেশের ভেন্যুতে। যেখানে দুই দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। শীর্ষ দল কাতারের কাছে ১-০ গোলে হেরে গেছে ১০ জনের ভারত। আর পিছিয়ে পড়েও আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলের ড্র আদায় করেছে বাংলাদেশ। ম্যাচটি এখন অতীত, তবে লাল-সবুজের প্রতিনিধিরা তা থেকে নিশ্চিতভাবে উজ্জীবনী শক্তি নিজেদের ভেতরে নিচ্ছে। শারীরিকভাবে শক্তিশালী ও র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে এক পয়েন্ট আদায় করা তো কম কথা নয়।

আগের দেখায় কলকাতার সল্ট লেকে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার আগে ওটাই ছিল তাদের একমাত্র পয়েন্ট। ছয় ম্যাচ শেষে দুই পয়েন্ট গেছে তাদের ঝুলিতে। আফগানিস্তান, ভারত ও ওমানকে খেলতে কাতারে রওনা দেওয়ার আগেই বাংলাদেশ একটি ম্যাচ জেতার আশ্বাস দিয়েছিল। তাদের টার্গেট ছিল ভারত। এবার সেই দলটির মুখোমুখি হতে যাচ্ছে তারা। নিশ্চিতভাবে আফগানদের সঙ্গে ড্র তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা