খেলা

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে তামিম ইকবাল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ একাদশে ফিরলেন সাকিব-মোস্তাফিজ

সর্বশেষ তিনটি সিরিজে ছিলেন না সাকিন আল হাসান। আর মোস্তাফিজ ছিলেন না একটিতে। তাদের দুজন ফিরলেন একাদশে। দুজন বিশেষজ্ঞ পেসার ও একজন পেস অলরাউন্ডারকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ : কুশল জেনিথ পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিকালাকা, ধনঞ্জয় ডি সিলভা, আশেন বান্দারা, ইসুরু উদানা, লাকশান সান্দাকান, দাসুন শানাঙ্কা, আশেন বানদারা, ভানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা।

টস : রোববার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয় টস। টসে জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।

নতুন চেহারার শ্রীলঙ্কার সামনে বাংলাদেশ : নতুন চেহারার শ্রীলঙ্কার সামনে মুখোমুখি পূর্ণ শক্তির বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগের এই যুগে প্রতিটি ম্যাচই সমান গুরুত্ববহ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টানা তিন ম্যাচ জিতে এই লিগে যাত্রা শুরু; মাঝে তিন ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে হারা। তামিম ইকবালদের সামনে আবার সুযোগ ঘরের মাঠে; নিজেদের ডেরায়। সাকিব-তামিমদের নিয়ে অভিজ্ঞতায় গড়া পূর্ণ শক্তির বাংলাদেশের সামনে সুযোগ তারুণ্যের মিশেলে গড়া লঙ্কানদের হারিয়ে সিরিজে দারুণ সূচনা করা।

শঙ্কা কাটিয়ে মাঠে দুই দল : দিনের শুরুতেই শ্রীলঙ্কা দলের তিনজনের করোনা পজিটিভ হওয়ায় খেলা নিয়ে জাগে অনিশ্চয়তা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেটে যায় সব অনিশ্চিয়তা। দ্বিতীয়বার টেস্টে তিনজনের মধ্যে একজনের পজিটিভ আসে। বেলা সাড়ে ১১টার দিকে মাঠে আসে দুই দল। সব শঙ্কা কাটিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ মাঠে গড়াচ্ছে নির্ধারিত সময়ে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা