খেলা

লঙ্কান শিবিরে করোনার থাবা, চলছে প্রথম ওয়ানডে

ক্রীড়া প্রতিবেদক : করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল শ্রীলঙ্কান দলের তিন সদস্যের শরীরে। আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ মাঠে গড়ানোর মোটে চার ঘণ্টা আগে রোববারএ খবরে রীতিমতো হুমকির মুখে পড়ে গিয়েছিল প্রথম ওয়ানডে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা নেই। আর যাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছিল, তার দুটোই ছিল ‘ভিত্তিহীন’। আর অন্যজনের ব্যাপারে ধারণা করা হচ্ছে তিনি ফলস পজিটিভ। ফলে সূচি অনুসারে ঠিক সময়েই মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। আইসিসির প্রটোকল অনুযায়ী খেলা চালাতে সমস্যা নেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক শাকিল আহমেদ বলেন, ‘আমরা ক্রিকেটারদের করোনাভাইরাস পরীক্ষার ফল হাতে পেয়েছি। পজিটিভ হওয়ার যে সব খবর ছড়িয়েছে, সবগুলোই ভিত্তিহীন। শুধুমাত্র শিরান ফার্নান্দোর করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বাকি দুজন নেগেটিভ। এমনকি বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার এবং বাস ড্রাইভারের পজিটিভ হওয়ার যে খবর ছড়িয়েছে সেটিও ভিত্তিহীন।

তবে একজন করোনায় আক্রান্ত আছেন দলটিতে, ফলাফল এসেছে বিসিবির কাছে। তবে তাকে আপাতত ফলস পজিটিভ হিসেবে ধরা হচ্ছে বলে জানান শাকিল। বলেন, ‘শিরান ফার্নান্দো পজিটিভ হওয়া আমরা আপাতত ফলস পজিটিভ হিসেবে দেখছি। কারণ, সে শ্রীলঙ্কাতে থাকা অবস্থায় পজিটিভ হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই জীবাণু কিছুটা থেকে গেছে তার শরীরে। তবে এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। ম্যাচ পূর্ব নির্ধারিত সময়েই মাঠে গড়াবে।’

এর অর্থ আজ রোববার দুপুর ১টায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে নিয়ে কোনো শঙ্কা নেই। দ্বিতীয় পরীক্ষায় শুধুমাত্র ফার্নান্দো পজিটিভ হয়েছেন। আইসোলেটেড করা হয়েছে তাকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচ নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়েছে বিসিবি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা