খেলা

রোববার বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখেমাখি

ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার (২২ মে) মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।

ঘরের মাঠে খেলা হলেও স্বস্তিতে নেই টাইগাররা। এশিয়ান প্রতিপক্ষদের মধ্যে শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই কোনো সিরিজ জয়ের অভিজ্ঞতা নেই বাংলাদেশের। চলুন দেখে নেওয়া যাক শেষ পাঁচ ওয়ানডের ফলাফল-

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০১৮ সালে এশিয়া কাপ সিরিজে ‘বি’ গ্রুপে লঙ্কানদের বিপক্ষে ১৩৭ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে ১৪৪ রান হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম।

এরপর ২০১৯ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়। বাংলাদেশ ও শ্রীলঙ্কা পায় এক পয়েন্ট করে। একই বছর পরপর তিনবার মুখোমুখি দেখায় বড় ব্যবধানেই হেরেছে টাইগাররা।

তবে পরিসংখ্যান লঙ্কানদের পক্ষে থাকলেও আত্মবিশ্বাসী স্বাগতিকরা। এবার বাংলাদেশের সামনে সুযোগ প্রথম সিরিজ জয়ের।

সব ফরম্যাট মিলে শেষ ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ। তবে এবার কুশল পেরেরার নেতৃত্বে আসা শ্রীলঙ্কা দলের বিপক্ষে সতর্ক হয়েই মাঠে নামবে তামিম-মুশফিকরা। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতেই হোয়াইট ওয়াশ করেছিল তামিম ইকবালের দল।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা