খেলা

চার নয় দুই বছর পর পর হবে বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক : চার বছরের বদলে প্রতি দুই বছরে একটি বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে ফিফা। গত শুক্রবার ফিফার বার্ষিক সভায় এ প্রস্তাব তুলেছে সৌদি আরবীয় ফুটবল ফেডারেশন। এ প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

প্রস্তাবটি উত্থাপনের সময় সৌদি আরব ফুটবলের সভাপতি ইয়াসের আল মিসেহাল বলেন, ‘আমরা বিশ্বাস করি ভবিষ্যতে ফুটবল আরও কঠিন যুগ সন্ধিক্ষণের মুখোমুখি হতে যাচ্ছে। অনেক বিষয়ের মুখোমুখিই হয়েছে ফুটবল যা চলমান মহামারির কারণে আরও জোরদার হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘বৈশ্বিক এই খেলাটার গঠন পুনর্বিবেচনা ও ভবিষ্যতে এর জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত কী হতে পারে এ নিয়ে বিবেচনার সময় চলে এসেছে বলে মনে করি আমরা। বর্তমানে যে চার বছরের একটা চক্র চলছে, ফুটবলের দুটো প্রতিযোগিতা পরিচালনা ও বানিজ্যিক দিক থেকে সেটাই সর্বোত্তম কিনা, তা নিয়েও ভাবতে হবে।’

ইয়াসেরের এই প্রস্তাবের পক্ষে মিলেছে দারুণ সাড়া। উপস্থিত ১৮৮টি দেশের মধ্যে ১৬৬টি দেশের হ্যাঁ ভোট পড়েছে এর পক্ষে। বিপক্ষে গিয়েছে মাত্র ২২টি ভোট।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইনফান্তিনো বলেছেন যে বিষয়টিকে পর্যালোচনায় আনবে ফিফা। সেজন্যে বর্তমান আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডারেও আসতে পারে পরিবর্তন। তিনি বলেন, ‘আমি কী ভাবছি, তা এখন গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে না। পর্যালোচনার ফল কী দাঁড়ায় তা গুরুত্বপূর্ণ। এই পর্যালোচনায় আমাদেরকে যেতে হবে উন্মুক্ত মানসিকতা নিয়ে। আমরা জানি বিশ্বকাপের মর্যাদা কী। বিশ্বাস করুন, বিশ্বকাপ কেমন প্রভাব ফেলতে পারে, তা নিয়েও আমাদের পরিষ্কার ধারণা আছে।’

বর্তমানে বিশ্বকাপের আগে হয় বাছাইপর্ব। দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকা বাদে বাকি সব মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরও খেলতে হয় বাছাইপর্ব উতরে এসেই। তবে এ বিষয়েও প্রশ্ন তুলেছেন ফিফা সভাপতি। তিনি বলেন, ‘ভক্ত-সমর্থকরা ইদানীং বলছেন, তারা আরও বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ চান, অর্থহীন ম্যাচের সংখ্যা কমে যাক, এটাও চান। এসব বিষয় বিবেচনার পরেও কি বর্তমান চক্রটাকে ফুটবলের জন্য সঠিক পথ বলে মনে করছি আমরা?’

দুই বছরের বিশ্বকাপ বাড়তি আয়ের দুয়ার খুলে দেবে ফিফার সামনে। কিন্তু ফিফা সভাপতির কাছে মুখ্য খেলা সম্পর্কিত বিষয়গুলোই। তিনি বলেন, ‘আমরা এ নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করব কিন্তু সব আলোচনাতেই আমরা খেলাটাকেই মুখ্য হিসেবে রাখব, বানিজ্যটাকে নয়।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা