খেলা

ছয় বছর পর জাতীয় দলে বেনজেমা

স্পোর্টস ডেস্ক: প্রায় ছয় বছর আগের ঘটনা। যার রেশ ধরে জাতীয় দলের বাইরে ছিটকে পড়েছিলেন করিম বেনজেমা। সতীর্থ ম্যাথু ভালবুয়েনার একটি ভিডিও পেয়ে যান দুই ব্যক্তি। দাবি করেন টাকা, সেটা ভালবুয়েনাকে দিয়ে দিতে বলেন বেনজেমা। তাতেই সন্দেহ দানা বাঁধে। রিয়াল মাদ্রিদ তারকাও জড়িত আছেন কিনা।

এই ঘটনার জেরে ছয় বছর জাতীয় দলে সুযোগ পাননি বেনজেমা। হতে পারেননি ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্যও। এতদিন দলটির কোচ দিদিয়ের দেশম বলেছিলেন তাকে ডাকলে সতীর্থদের ওপর পড়তে পারে কুপ্রভাব। সেই তিনিই এবারের ইউরোর দলে রেখেছেন করিম বেনজেমাকে।

তার দলে ফেরা নিয়ে এবার মুখ খুলেছেন যাকে নিয়ে ঘটনায় জাতীয় দলে এতদিন সুযোগ পাননি সেই ভালবুয়েনা।

তিনি বলেন, ‘দেশম কি বেনজেমাকে দলে ডাকার আগে আমাকে জানিয়েছে? না। সত্যি বলতে কি, আমি আশাও করিনি যে তিনি আমাকে জানাবেন। আমি আমার নিজের জীবন নিয়ে খুশিই আছি। এখনো খেলে আনন্দ পাই আমি। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার।’

তিনি আরও বলেন, ‘বেনজেমা যদি জাতীয় দলকে তার পারফরম্যান্স দিয়ে সাহায্য করতে পারে, তো সেটা তার জন্যও ভালো, ফ্রান্সের জন্যও ভালো, যা হওয়ার খেলার মাঠেই হবে। এটা কোচের সিদ্ধান্ত।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা