খেলা

কোপার একক আয়োজক আর্জেন্টিনা!

ক্রীড়া ডেস্ক : লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা শুরুর আর এক মাসও সময় বাকি নেই। এর মধ্যেই পরিবর্তন আসছে টুর্নামেন্টের ভেন্যুতে।

এতদিন ধরে জানা ছিল, কলম্বিয়া ও আর্জেন্টিনা মিলে যৌথভাবে আয়োজন করবে এবারের কোপা আমেরিকা। কিন্তু সেই অধিকার হারাতে চলেছে কলম্বিয়া। এখন এককভাবে কোপার আয়োজক হচ্ছে আর্জেন্টিনা।

গত কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক অস্থিরতা চলছে কলম্বিয়ায়। পাশাপাশি করোনাভাইরাস পরিস্থিতিও খুব একটা নিয়ন্ত্রণে নেই তাদের। তাই সবধরনের নিরাপত্তার কথা ভেবে কলম্বিয়াকে এবারের আয়োজক দেশ থেকে সরিয়ে দেয়া হচ্ছে।

এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এই সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে এবং শিগগিরই দেয়া হবে আনুষ্ঠানিক বিবৃতি।

বিশ্বের কাছে নিজেদের দেশকে নিরাপদ এবং করোনা ঢেউ ঠেকানোর জন্য প্রস্তুত হিসেবে দেখানোর অনেক চেষ্টাই করেছে কলম্বিয়া সরকার। কিন্তু রাজনৈতিক অস্থিরতা থামা কিংবা করোনা পরিস্থিতি উন্নতির কোনো ছাপ তারা দেখাতে পারেনি।

তাই শুধু আর্জেন্টিনায় হবে এবারের কোপা আমেরিকা। শিগগিরই টুর্নামেন্টের ভেন্যুসহ অন্যান্য বিষয়াদি চূড়ান্ত করে জানিয়ে দেয়া হবে। আগামী ১৪ জুন চিলি ও আর্জেন্টিনার ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এবারের কোপা আমেরিকা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা