খেলা

বিসিবির ইমরুলকে নিয়ে ভাবনা ছিল না 

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে। সঙ্গে করোনাভাইরাস সতর্কতার জন্য চার ক্রিকেটারকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। এই চার ক্রিকেটারের একজন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। প্রাথমিক স্কোয়াডে না থাকলেও সুযোগ পেয়েছেন তিনি।

এদিকে প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ৫ ক্রিকেটার। যদিও চোটের কারণে দুই পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদের না থাকা অনুমেয় ছিল। সঙ্গে জায়গা হারিয়েছেন ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।

যেখানে আলোচনা বেশি হচ্ছে ইমরুলকে নিয়ে। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, আপাতত ইমরুলকে নিয়ে বড় পরিসরের ভাবনা নেই তাদের।

নান্নু বলেন, ‘ইমরুলকে নিয়ে আমাদের সেভাবে ভাবনা ছিল না। আমরা আমাদের সেরা স্কোয়াডটাই দিয়েছি।’

প্রতিপক্ষ শ্রীলঙ্কা দলে ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো লেগ স্পিনার আছে। মূল ম্যাচে তাকে সামলাতে নেটে একজন লেগ স্পিনার রাখার ভাবনা থেকে বিপ্লকে দলের সঙ্গে রাখা হয়েছে বলে জানান নান্নু।

নান্নুর ব্যাখ্যা, ‘বিপ্লব শুরুতে প্রাথমিক স্কোয়াডে ছিল না কিন্তু আমরা তাকে পরে যোগ করেছিলাম। সে দলের সঙ্গেই ছিল। সে কিন্তু বাইরে থেকে আসেনি, দীর্ঘদিন দলের সঙ্গেই আছে আর হাই পারফরম্যান্স ইউনিটের হয়ে পারফর্ম করছে।

কোভিড পরিস্থিতির কারণে তাকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। আপতত নেটে দলকে সাহায্য করবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

র্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা