খেলা

দুই ওয়ানডের জন্য বিসিবির দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দলে ছিলেন না তিনি।

মূল দলের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে আছেন- তাইজুল ইসলাম, নাঈম শেখ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব। তারা দলের সঙ্গেই থাকবেন। বাদ পড়া তালিকায় আছেন রুবেল হোসেন ও হাসান মাহমুদ, তারা চোটের কারণে সুযোগ পাননি। এছাড়াও প্রাথমিক দলে থাকলেও জায়গা হারিয়েছেন ইমরুল কায়েস ও নাজমুল হোসেন শান্ত।

দীর্ঘদিন পর ফেরানো হয়েছিল ইমরুল কায়েসকে। এই ব্যাটসম্যানকে সিরিজের প্রাথমিক দলে রাখা হয়েছিল। কিন্তু চূড়ান্ত দলে নেই জাতীয় দলের হয়ে ৭৮ ওয়ানডে খেলা ৩৪ বছর বয়সী ইমরুল। তার সঙ্গে প্রথম দুই ওয়ানডের দলে নেই নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।

২৩ মে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ ২৫ মে। তৃতীয় ও শেষ ম্যাচটি ২৮ মে। দিবা-রাত্রির তিনটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু দুপুর ১ টায়।

১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহেদী হাসান, শরিফুল ইসলাম

স্ট্যান্ড বাই : নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা