খেলা

ভক্তদের প্রতি মেসির বিশেষ আহ্বান

স্পোর্টস ডেস্ক : দিন যত গড়াচ্ছে, পাল্লা দিয়ে যেন বাড়ছে সাগর মহাসাগরে অপচনশীল প্লাস্টিক বর্জ্য। এ নিয়ে এবার অ্যাডিডাসের বর্জ্য সরানোর ক্যাম্পেইনে একাত্মতা প্রকাশ করেছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। ভক্তদেরকে জানিয়েছেন বর্জ্য সরানোয় সহায়তা করার আহ্বান।

পরিবেশ বিষয়ক প্রতিষ্ঠান পারলের সঙ্গে মিলে রান ফর দ্য ওশান্স ক্যাম্পেইন অনেক দিন ধরেই চালিয়ে আসছে অ্যাডিডাস। এখানে অংশ নিতে হলে আপনাকে ডাউনলোড করতে হবে অ্যাডিডাসের রানিং অ্যাপ। আপনি দৌড়ালে যা গতিবিধি অনুসরণ করবে, প্রতি এক কিলোমিটার দৌড়ের জন্য ১০টি প্লাস্টিক বোতল সরানো হবে সাগর থেকে। মাথাপিছু ২২৭ কেজি প্লাস্টিক সরানোর ঘোষণা দিয়েছে অ্যাডিডাস। আগামী ২৮ মে থেকে ৮ জুন পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।

আর্জেন্টাইন অধিনায়ক মেসির একাত্মতার ঘোষণা এসেছে এর পক্ষে। গত মঙ্গলবার রাতে ব্যক্তিগত ফেসবুক পাতায় তিনি লিখেন, ‘রান ফর দ্য ওশান্স যে কোনো সময়ের চেয়ে বড় পরিসরে ফিরে এসেছে। দৌড়ের ও সাগরের জন্য আমাদের ভালোবাসাকে এক বিন্দুতে মেলানোর সুযোগ এটাই। পার্থক্য গড়ে দিতে রাস্তায় নামুন, ও প্লাস্টিক বর্জ্য সমস্যার শেষ দেখতে সহায়তা করুন।’

মেসি একে দেখছেন প্লাস্টিক বর্জ্যের বিরুদ্ধে মানবজাতির লড়াই হিসেবেও! ছয়বারের ব্যালন ডি’অর জয়ী আরও যোগ করেন, ‘আপনার প্রতি কিলোমিটার দৌড়, যা অ্যাপে অনুসরণ করা হবে, তার জন্য অ্যাডিডাস ও পারলে মিলে বিভিন্ন দ্বীপ ও সাগরতীর থেকে ১০টি প্লাস্টিক বোতলের সমপরিমাণ ওজন সরিয়ে ফেলবে, যা চলবে ২২৭ কেজি পর্যন্ত। রানিং অ্যাপটা ডাউনলোড করুন আর চ্যালেঞ্জের জন্য নাম লিখিয়ে ফেলুন। এটা আমাদের সঙ্গে প্লাস্টিক বর্জ্যের লড়াই।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা