খেলা

শিরোপার দৌড় থেকে ছিটকে গেল মেসির বার্সা

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার লিগ জয়ের সম্ভাবনা আগেই মলিন হয়ে গিয়েছিল। যতটুকু আশা ছিল। তার পুরোটাই কাগজকলমে। যদি-কিন্তুর উপর ঝুলে ছিল ভাগ্য। তাতে নিজেদের শেষ দুই ম্যাচ শুধু জিতলেই ভাগ্য সুপ্রসন্ন হতো তেনমটি নয়, সঙ্গে তাকিয়ে থাকতে হতো পয়েন্ট টেবিলের উপরের দুই দল অ্যাটলেটিকো মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর দিকে।

তবে এতসব সমীকরণের প্রয়োজন পড়ছে না লিওনেল মেসিদের।

রোববার (১৬মে) রাতে লা লিগের ৩৭তম রাউন্ডে ঘরের মাঠেও সেল্টা ভিগোর কাছে ১-২ ব্যবধানে হারে বার্সা। এতে শিরোপা জয়ের দৌড় থেকে ছিটকে গেছে রোনাল্ড কোম্যানের দল। ম্যাচের শুরুতেই অবশ্য গোল পেয়েছিলেন মেসি। বল দখলের লড়াইয়েও আধিপত্য ছিল বার্সার। ম্যাচ শেষ কোনকিছুই কাজে আসেনি স্বাগতিকদের।

ম্যাচের ২৮তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সা। সার্জিও বুস্টকেটসের পাস থেকে হেডে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। এই গোলের মধ্য দিয়ে নবমবারের মতো লিগে রেকর্ড ৩০ গোল করার মাইলফলক স্পর্শ করেন এলএমটেন।

ক্লাবের সঙ্গে নতুন চুক্তি না করলে হয়তো বার্সার হয়ে এটিই প্রিয় ক্যাম্প ন্যু-তে নিজের সবশেষ গোল হয়ে থাকবে মেসির।

৩৮তম মিনিটে সমতা ফেরায় সেল্টা। ইয়াগো আসপাসের কাছ থেকে বল পেয়ে নিশানাবাজি করেন মিনা। গোলের জন্য সফরকারীদের এটাই ছিল প্রথম শট! প্রথমার্ধের ৪৫ মিনিটে আর কোনো দল গোলের দেখা না পেলে সমতায় বিরতিতে যায় দুদল।

বিরতির পর ৮৩ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। এ সময় ক্লেমেন্ট ল্যাংলেট দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ৬ মিনিট পর ম্যাচের বয়স যখন ৮৯ মিনিট, তখন নিজের দ্বিতীয় গোলটি করেন মিনা। বার্সেলোনার বিপক্ষে স্বরণীয় এক জয় উপহার দেন দলকে।

৩৭ রাউন্ডের খেলা শেষে বার্সেলোনার সংগ্রহ ৭৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর সংগ্রহ ৮৩ পয়েন্ট। সে হিসেবে ৭ পয়েন্টে পিছিয়ে থাকা বার্সার লিগ জয়ের আশা ফিকে হয়ে গেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা