খেলা

জিতে আশা বাঁচিয়ে রাখলেন রোনালদোরা

স্পোর্টস ডেস্ক: লিগের শিরোপা স্বপ্ন ভেঙেছে আগেই। জুভেন্টাসের ৯ মৌসুমের রাজত্বের অবসান ঘটিয়ে এবার সিরিআয় চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিলান। সেই হিসেব বাদ, চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে তো সেরা চারে থাকা চাই, সেটাও এবার বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে জুভদের।

শেষ পর্যায়ে এসে যে সেরা চারের বাইরে চলে গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। তবে শনিবার সিরিআর ম্যাচে শিরোপাজয়ী ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে চার নম্বরে ফিরেছে জুভেন্টাস। বাঁচিয়ে রেখেছে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা।

জুভেন্টাস স্টেডিয়ামে দুর্দান্ত এক ম্যাচই উপভোগ করেছেন ফুটবলপ্রেমীরা। দুই দলের মধ্যে হয়েছে তুমুল লড়াই। দুই দলের একজন করে দেখেছেন লাল কার্ড। তিনটি গোলে রেফারিকে নিতে হয়েছে ভিএআরের সাহায্য। দুই দল মিলিয়ে পেনাল্টিও পেয়েছে তিনটি। এমনই ঘটনাবহুল ম্যাচে শেষ হাসি হেসেছে জুভেন্টাস।

ম্যাচের ২৪ মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। যেই গোলটিতেও ছিল নাটকীয়তার ছোঁয়া। ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টি নিলে প্রথম দফায় সেটি ঠেকিয়ে দিয়েছিলেন সামির হানদানোভিচ। ফিরতি বল পেয়ে সেটি জালে জড়ান পর্তুগিজ যুবরাজ।

৩৫ মিনিটে রোমেলু লুকাকুর পেনাল্টিতে সমতায় ফেরে ইন্টার। প্রথমার্ধে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জুভেন্টাসকে ফের এগিয়ে দেন হুয়ান কুয়াদ্রাদো।

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় রদ্রিগো বেন্তাকুর লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় জুভেন্টাস। তাদের বিপদ আরও বাড়ে ৮৩ মিনিটে জর্জো চিয়েল্লিনির আত্মঘাতী গোলে। ২-২ সমতায় ফেরে ইন্টার।

তবে এর পাঁচ মিনিট পর আরেকটি পেনাল্টিতে ভাগ্য খুলে যায় জুভেন্টাসের। সফল স্পট কিকে নিজের দ্বিতীয় গোল তুলে নিয়ে দলকে মহামূল্য তিনটি পয়েন্ট এনে দেন কুয়াদ্রাদো।

এই জয়ের পর ৩৭ ম্যাচ শেষে জুভেন্টাসের পয়েন্ট ৭৫। পাঁচে থাকা নাপোলির এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট। ৩৬ ম্যাচ খেলে জুভেন্টাসের সমান ৭৫ পয়েন্ট তিনে থাকা এসি মিলানেরও।

৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে চ্যাম্পিয়ন হওয়া ইন্টার মিলান। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট আটালান্টার। হাতে এক ম্যাচ। অর্থাৎ রোনালদোর দলের সুযোগ রয়েছে এখনও দুইয়ে ওঠে লিগ শেষ করার। শঙ্কা আছে সেরা চারের বাইরে ছিটকে পড়ারও।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা