খেলা

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ সুজন

ক্রীড়া ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ চলছেই। এ থেকে নিস্তার পাচ্ছে না ক্রীড়াঙ্গনও। এবার এতে আক্রান্ত হয়েছেন বিসিবি পরিচালক ও সাবেক বাংলাদেশ অধিনায়ক খালেদ মাহমুদ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ভ্যাকসিনের দুই ডোজই নিয়েছিলেন সুজন। তারপরও করোনা আক্রান্ত হলেন তিনি।

আগামী ২৩ মে থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের টিম লিডারের দায়িত্বে থাকার কথা ছিল খালেদ মাহমুদ সুজনের। তবে সিরিজের শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। এজন্য দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।

সুজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ফিরে কোয়ারেন্টাইনে ছিলেন সুজন। কোয়ারেন্টাইন মুক্ত হয়ে ঈদের আগে দলীয় অনুশীলনে যোগও দিয়েছিলেন তিনি। তবে ঈদের পর থেকেই অসুস্থতা অনুভব করেন সাবেক এই ক্রিকেটার। এজন্য জাতীয় দলের টিম লিডার হিসেবে যোগ দিতে পারেননি। গতকাল (শুক্রবার) সুজনের হোটেলে ওঠার কথা ছিল, তবে করোনাভাইরাস পরীক্ষায় জানা যায়- তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা