খেলা

ক্লাব কিনে ১২৬ কেজি ওজনের ছেলেকে খেলিয়েছেন বাবা

স্পোর্টস ডেস্ক: টাকা থাকলে কি-না হয়! টাকা থাকলে সবই সম্ভব। চীনা ধনকুবের হে শিহুয়া ক্লাব জিবো চুজুকে কিনলেন। নিজে নিলেন ১০ নম্বর জার্সি, ক্লাবে আনলেন ১২৬ কেজি ওজনের ছেলেকেও!

মাত্র গেল মৌসুমেই তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে উঠে এসেছিল জিবো। এ সময়ই ক্লাবটিকে কিনলেন শিহুয়া। বয়স ৩৫ হলেও ছিপছিপে গড়নের, আবার এক সময় খেলেছেন ফুটবলও, তাই ক্লাবের মর্যাদার ১০ নম্বর জার্সিটা নিজে নিলেন। এখানেই শেষ নয়, সপ্তাহ খানেক আগে নিজের ১২৬ কেজি ওজনের ছেলেকে খেলাতেও আদেশ দিয়েছেন কোচকে।

এমন পাগলাটে কাজের কারণ? ছেলের শখ। নিজেরও ছিল বৈকি! ছেলের সঙ্গে এক দলে খেলার শখ যে ছিল তারও!

নতুন মৌসুমে মোটেও সুবিধা করতে পারছিল না দলটি। পাঁচ ম্যাচ থেকে পেয়েছে একটি পয়েন্ট, গোল হজম করেছে দশটি। গোল করেছে মাত্র দুটো। ক্লাবের এমন ভাগ্য ‘পরিবর্তন’ করতেই কিনা, নিজেই নেমে গেছেন মাঠে।

গত ১৯ মে চিরপ্রতিদ্বন্দ্বী সিচুয়ান জিউনিউর সঙ্গে গোলশূন্য ড্রয়ের ম্যাচে নেমেছিলেন ৮৯ মিনিটে। তবে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি, তাই ড্রয়েই শেষ হয়েছে ম্যাচটা।

এর আগেই অভিষেক হয়েছে ছেলের। বিশালদেহী ‘ছোট’ শিহুয়া প্রথম ম্যাচটা খেলেছেন ১৫ মে, শানজি চাঙ্গানের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো মাঠে নামেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে প্রতি ম্যাচেই ছেলেকে মাঠে নামানোর জন্য কোচ হংইয়ি হুয়াংকে আদেশ দিয়েছেন চীনা ধনকুবের।

ফলে আগামী বৃহস্পতিবার হাংজু গ্রিনটাউনের বিপক্ষে ম্যাচেও মাঠে নামবেন তিনি। ফলাফল আশাজাগানিয়া না হলে, সেদিনও হয়তো শেষের আগে ‘অনুপ্রেরণাদায়ী ক্যামিও’ দেখা যাবে হে শিহুয়ার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা