খেলা

হাতি খেলছে ক্রিকেট, ভাইরাল ভিডিও 

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের নিয়মিত বিনোদন দেয়ার ক্ষেত্রে বেশ সুনাম রয়েছে ইংলান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ভনের।

শনিবারও তিনি হাতির ক্রিকেট খেলার একটি ভিডিও দিয়েছেন তার টুইটারে, যা রীমিতো ভাইরাল হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, অধিনায়ক মাইকেল ভনের দেয়া ভিডিওতে দেখা গেছে, একটি হাতি তার শুঁড় দিয়ে ক্রিকেট বলকে বিভিন্ন দিকে পাঠিয়ে দিচ্ছে। আর বল ছুড়ছেন তার সতীর্থ মানুষ ক্রিকেটাররা। তার এসব শট দেখে তার সতীর্থরা উল্লাস করছেন।

ভন টুইটারে এই ভিডিও দিয়ে ক্যাপসনে লিখেছেন, ‘নিশ্চিতভাবেই হাতিটির ইংল্যান্ডের পাসপোর্ট রয়েছে!!’।

তার এই ভিডিও সাদরেই গ্রহণ করেছেন ভক্তরা। অনেকেই নানা রকমের মন্তব্য করেছেন এতে।

একজন লিখেছেন, ‘এই পিচ ভয়ঙ্কর, ইংল্যান্ডের খেলোয়াররা এতে খেলতে পারবেন না। আরেকজন লিখেছেন, ‘ডেভিড মালানের চেয়ে হাতিটিকে অনেক দক্ষ মনে হয়েছে, মালানের জায়গায় ওকে নিন।’

৪৬ বছরের ভন তার স্পষ্ট ব্যক্তিত্বের জন্য সুপরিচিত। সম্প্রতি আইপিএলএ’র সর্বশেষ আসরের প্রতি তার সমর্থনের কথাও স্পষ্ট জানিয়েছেন ভন।

আইপিএল বাতিলের আগে ভন জানান, এই লিগ চালিয়ে নেয়া উচিত। করোনা মহামারিতে কোটি কোটি মানুষের আনন্দের কারণ এই আইপিএল। এ কারণেই টুর্নান্টেটি চালিয়ে নেয়া উচিত।

তিনি টুইটারে বলেন, ‘আমি মনে করি আইপিএল চালিয়ে নেয়া উচিত। প্রতিটি সন্ধ্যায় আইপিএল যে বিনোদন বয়ে আনে, এই সময়ে তা খুবই গুরুত্বপূর্ণ। তবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া যেভাবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে, তা ভেবে আমি শঙ্কিত। যদিও দুেই দেশের ক্রিকেটাররাও আইপিএল খেলছেন।’

আইপিএলএর প্রতি নিজের সমর্থন জানিয়ে এবং ওই সিরিজ না খেলার জন্য ভন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সমালোচনা করতেও ছাড়েননি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা