খেলা

রোজা রেখেই জেতালেন তিনি!

স্পোর্টস ডেস্ক: আজ (সোমবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছিল মাত্র একটি ম্যাচ। এক ম্যাচ থাকলেও সেই ম্যাচের গুরুত্ব ও উত্তেজনা ছিল অনেক বেশি। উত্তর বারিধারা ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার যে দল জিতবে তারা লিগের অবনমন এড়ানোর ক্ষেত্রে এগিয়ে থাকবে।

এমন অস্তিত্ব সংকটের ম্যাচে উত্তর বারিধারা ৩-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। তিন গোলের দুইটি মিশরীয় ফরোয়ার্ড মোস্তফা কারবার আরেকটি সুজন বিশ্বাসের।

মিশরীয় ফুটবলার মোস্তফা গরমের মধ্যে রোজা রেখে খেলেছেন। আগের ম্যাচগুলোতেও রোজা ছিলেন তিনি। আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় বারিধারার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোস্তফাকে রোজা না রাখার অনুরোধ জানিয়েছিলেন।

সাধারণ সম্পাদকের অনুরোধ উপেক্ষা করে রোজা নিয়েই খেলেন মোস্তফা এবং দুই গোল করে দলের জয়ে ভূমিকা রাখেন।

ম্যাচ জয়ের পর বারিধারার সাধারণ সম্পাদক বলেন,‘ আজকের ম্যাচের জয় অত্যন্ত প্রয়োজন ছিল। এজন্য ওকে অনুরোধ করেছিলাম অন্তত আজ রোজা না রাখতে। ও বলেছিল সমস্যা নেই। শেষ পর্যন্ত ওর দুই গোল জয়ে ভূমিকা রেখেছে।’

১৪ মিনিটে মোস্তফার গোলেই বারিধারা লিড নেয়। ১-০ গোলের এগিয়ে দুই দল প্রথমার্ধে ড্রেসিংরুমে যায়। ৬৩ মিনিটে দ্বিতীয় গোল করে মাঠে শুয়ে পড়েন মোস্তফা। রোজা রাখায় পানিশূন্যতায় ক্লান্তি ভর করে এই ফুটবলারের। কোচ তাকে উঠিয়ে নেন। মোস্তফার উঠার পর বারিধারার আক্রমণ কমে যায়। এরপরেও ৭৮ মিনিটে সুজন বিশ্বাসের গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বারিধারা।

এই হারের ফলে ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন রেলিগেশনের শঙ্কায় পড়ে গেল। ১৬ ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট। তাদের উপরে থাকা মুক্তিযোদ্ধার পয়েন্ট ১০।

আগে নয় পয়েন্ট থাকা বারিধারা এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধাকে টপকে টেবিলের দশম স্থানে উঠেছে। আরামবাগ দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে। চলমান লিগে রেলিগেশন দুইটি।

সাননিউজ/এএমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা