খেলা

‘সকল মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।’

স্পোর্টস ডেস্ক : বিশ্ব মা দিবস আজ। জন্মদাত্রী মা, যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সন্তানের। সেই মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোনো দিনক্ষণ ঠিক করে হয় না, তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ।

এরই অংশ হিসেবে নিজেদের মায়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। সবাই নিজ নিজ ফেসবুক পেজে জানান দিয়েছেন মায়ের প্রতি ভালোবাসার কথা, দোয়া করেছেন পৃথিবীর সকল মায়ের জন্য।

মা হ্যাশট্যাগ দিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘সকল মায়ের জীবন হোক সুখের। সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরও সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’

নিজের মা ও নিজের সন্তানদের মায়ের ছবি পোস্ট করে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল অল্প কথায় লিখেছেন, ‘সকল মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।’

মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহীম পোস্ট করেছেন তিন মায়ের ছবি। নিজের মা, নিজের সন্তানদের মা, নিজের স্ত্রীর মায়ের ছবি পোস্ট করে মাহমুদল্লাহ লিখেছেন, ‘সবাইকে মা দিবসের শুভেচ্ছা। পৃথিবীর সব মায়ের জন্য বড় একটি স্যালুট।’

একই কায়দায় তিন মায়ের ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম ও মা দিবসের ভালোবাসা এবং শুভেচ্ছা। এ বছরটা একটু ব্যতিক্রম। আমি জানি অনেকেই তাঁর মাকে হারিয়েছেন এই অতিমারীতে। আবার আমাদের অনেকেই ভাগ্যবান যে তাদের মা এখনো পাশে আছেন ছায়া হয়ে।

আসুন সবাই যার যার মাকে নিয়ে প্রতিটি মুহূর্ত এমনভাবে কাটাই যেন তাঁরা কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সেটা একটু হলেও বোঝানো সম্ভব হয়। সব মা’রাই এটার দাবীদার। সবাইকে মা দিবসের শুভেচ্ছা!’

ডানহাতি পেসার তাসকিন আহমেদ নিজের মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে মা দিবসের শুভেচ্ছা। আমার জীবনে সবচেয়ে ভালোবাসার মানুষ মা। আলহামদুলিল্লাহ।’

উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয় নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘বিশ্বের সকল মাকে মা দিবসের শুভেচ্ছা। দোয়া করি, আল্লাহ্‌ পৃথিবীর সকল মাকে সুসাস্থ্য এবং দীর্ঘ আয়ু দান করুন।’

নিজের মা ও শ্বাশুড়ির ছবি পোস্ট করে লিটন দাস লিখেছেন, ‘আমার দুই মাকে মা দিবসের শুভেচ্ছা। এক মা আমাকে জীবন দিয়েছেন এবং অন্য মা তার জীবন আমাকে দিয়েছেন। ভগবান কৃষ্ণ আপনাদের আশীর্বাদ দিক। পৃথিবীর সকল মায়ের জন্য দোয়া করি।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা