খেলা

আইপিএলের বাকি অংশ ইংল্যান্ডে!

স্পোর্টস ডেস্ক: শেষ না হওয়া আইপিএলের বাকি অংশ হতে পারে যুক্তরাজ্যে। ইংল্যান্ডের চার কাউন্টি দল নিজেদের মাঠে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর আয়োজনের প্রস্তাব ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছে।

২৯টি ম্যাচ খেলা হয়েছে এবারের আইপিএলে। প্লে-অফসহ বাকি আরও ৩১ ম্যাচ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব তারা বাকি অংশটা আয়োজন করতে চায়।

এমতাবস্থায় দারুণ এক প্রস্তাব এল ইংল্যান্ড থেকে। সে দেশের একাধিক কাউন্টি ক্লাব তাদের ভেন্যুতে আইপিএলের ম্যাচ আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে। সেটা তারা চায় চলতি বছরের সেপ্টেম্বরে করতে।

এমসিসি, সারে, ওয়ারউইকশায়ার এবং ল্যাঙ্কাশায়ার- এই চার কাউন্টি দল নিজেদের মাঠে আইপিএল আয়োজন করতে ইচ্ছুক। প্রতিটি কাউন্টির পক্ষ থেকেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়ে অনুরোধ করা হয়েছে। বিষয়টি চূড়ান্ত হলে ইংল্যান্ডের মাঠে দর্শকের সামনে অনুষ্ঠিত হতে পারে আইপিএল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা