খেলা

করোনা থেকে মুক্তির ‘সুপার পাওয়ার’ চান সাকিব!

ক্রীড়া প্রতিবেদক : করোনা মহামারি দূর করতে নিজের জন্য সুপার পাওয়ার চান সাকিব আল হাসান, যা দিয়ে পুরো পৃথিবীকে সুস্থ করে তুলতে পারবেন তিনি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া এক অনলাইন সাক্ষাৎকারে, এ মন্তব্য করেছেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার। এ সময় আরও প্রায় ২৪টি প্রশ্নের উত্তর দেন সাকিব। বাংলাদেশ এবং কলকাতা নাইট রাইডার্স টিম এবং সতীর্থদের নিয়ে নানা মজার তথ্য দেন তিনি।

কোভিড নাইন্টিনের প্রবণতা বেড়ে যাওয়ায় স্থগিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে গিয়ে এখন সেখানেই আটকা পড়ে আছেন সাকিব আল হাসান। দলীয় সতীর্থ করোনা আক্রান্ত হওয়ায়, কোয়ারেন্টিনে আছেন হোটেল রুমে।

বন্দিদশা থেকেই ক্রিকইনফোর সঙ্গে এক র‌্যাপিড ফায়ারে অংশ নেন সাকিব। সেখানে নিজের জন্য একটা সুপার পাওয়ার উইশ করবার কথা বললে, করোনা মুক্তির ক্ষমতা চান বলে জানান মিস্টার সেভেন্টি ফাইভ। সে সময় পরিবার আর দেশ থেকে দূরে থাকার আকুতিও ফুটে ওঠে।

সাকিব আল হাসান বলেন, 'যদি কখনো নিজের জন্য কোনো সুপার পাওয়ার উইশ করার সুযোগ থাকে, তাহলে আমি এমন একটা ক্ষমতা চাইব যা দিয়ে পৃথিবীটাকে করোনামুক্ত করা যাবে।'

বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলাদেশ এবং কেকেআর দলের সতীর্থদের নিয়েও নানা মজার উত্তর দেন সাকিব। বিকেএসপিতে মুশফিকের চেয়েও দুষ্টু ছিলেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, 'বাংলাদেশ দলে স্প্রিন্ট হলে তামিম আর মুশফিকের মধ্যে মুশফিককে হারাতে পারব। আর বিকেএসপিতে যখন ছিলাম তখন আমি অনেক দুষ্টু ছিলাম। মুশফিক ভাইয়ের চেয়েও অনেক বেশি।'

মাঠের বাইরে, ক্রিকেট নিয়ে খুব বেশি কথা বলতে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করেন না সাকিব। তবে, নিজের দুই প্রিয় শিক্ষকের সঙ্গে আলাপটা নাকি বেশ ভালোই উপভোগ করেন তিনি।

সাকিব বলেন, 'ক্রিকেট নিয়ে মাঠের বাইরে কথা বলতে ভালো লাগে না। কিন্তু সালাউদ্দিন স্যার এবং নাজমুল আবেদীন ফাহিম স্যারের সঙ্গে কথা বলতে ভালো লাগে। ক্রিকেট নিয়ে সব কথা আমি তাদের সঙ্গেই বলি।'

র‌্যাপিড ফায়ারে নিজের ছোটবেলার হিরো সাঈদ আনোয়ার এবং ওয়াসিম আকরামের মতো ব্যাটিং-বোলিং করার আকাঙ্ক্ষার কথা বলেন সাকিব। এ ছাড়া ছক্কা মারতে নাকি সবচেয়ে বেশি কষ্ট হয় মেলবোর্নে বলেও জানান সাকিব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা