খেলা

করোনায় মারা গেলেন ভারতের ক্রিকেটার বিবেক

নিজস্ব প্রতিবেদক : এবার করোনা আঘাত হেনেছে ভারতের ক্রিকেটাঙ্গনে। কেড়ে নিলো আইপিএল খেলা এক ক্রিকেটারের প্রাণ।

বুধবার জয়পুরে মারা যাওয়া রাজস্থানের ৩৬ বছর বয়সী ক্রিকেটার বিবেক যাদব এ বছর আইপিএল খেলেননি। তিনি আইপিএল খেলেছিলেন ২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে।

জাতীয় দলে না খেলেই সম্ভাবনাময়ী এই লেগ স্পিনিং অলরাউন্ডারের ক্যারিয়ার শেষ হয়ে গেলো।

বিবেক যাদবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের সাবেক ক্রিকেটার রোহিত ঝালানি। তিনি জানান, দুই বছর ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন বিবেক যাদব। কেমোথেরাপির জন্য হাসপাতালে গেলে করোনা ধরা পড়ে তার। সেই ধকল সইতে না পেরে না ফেরার দেশে চলে যান তিনি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সরকার বিকল্প শ্রম বাজার খুঁজছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্...

সরকার বিকল্প শ্রম বাজার খুঁজছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্...

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা