খেলা

সন্ধ্যায় দেশে ফিরছেন সাকিব-মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক : করোনাভাইরাসের ছোবলে আইপিএল মাঝপথে স্থগিত হওয়ায় ভারত থেকে দেশে ফিরে যাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। এই আসরে বাংলাদেশ থেকে অংশ নেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকলেও বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় তারা দেশে ফিরছেন।

সাকিব-মোস্তাফিজের পারিবারিক সূ্ত্রে এই খবর জানা গেলে যোগাযোগ করা হয় বিসিবির লজিস্টিক সাপোর্টের কর্মকর্তা ওয়াসিম খানের সঙ্গে। তিনি জানান, ‘আহমেদাবাদ থেকে দুজন ঢাকার ফ্লাইট ধরবেন। একটি চার্টার্ড ফ্লাইটে তারা সন্ধ্যা নাগাদ ঢাকায় নামবেন।’

দুজনই একই ফ্লাইটে আসছেন। তাদের খরচের কিছু অংশ বহন করছে দুজনের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।

মঙ্গলবার আইপিএল স্থগিত হয়ে গেলে অনেক বিদেশি ক্রিকেটারদের মতো সাকিব-মোস্তাফিজেরও দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সামনে শ্রীলঙ্কা সিরিজ থাকায় তাদের বিশেষ ব্যবস্থায় ফেরানোর পাশাপাশি কোয়ারেন্টাইন শিথিলের অনুরোধ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় বোর্ড। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তাদের জন্য কোনও ছাড় নয়। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করতে হবে তাদের।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা