খেলা

ভারতীয়দের থামিয়ে আইসিসির পুরস্কার জিতলেন বাবর

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজটা মোটেও ভালো যায়নি পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের । তার দল ২-০ ব্যবধানে সিরিজ জিতলেও, বাবর নিজে ব্যাট হাতে দুই ইনিংসে করেছেন ০ ও ২ রান। তবে সিরিজ শেষে এক সুখবরই পেয়েছেন বাবর।

চলতি বছরের শুরু থেকে নতুন এক পুরস্কারের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেটি হলো প্রতি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এ পুরস্কার প্রবর্তনের পর প্রথম তিন মাসেই জিতেছেন ভারতের ক্রিকেটাররা।

অবশেষে চতুর্থ মাসে এসে থামল ভারতীয়দের রাজত্ব। এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।

এছাড়া নারী ক্রিকেটে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান এলিসা হিলি।

এ পুরস্কারের জন্য বিবেচিত সময়ে তিন ওয়ানডেতে ৭৬ গড়ে ২২৮ এবং সাত টি-টোয়েন্টিতে ৪৩.৫৭ গড়ে ৩০৫ রান করেছেন বাবর আজম। পাশাপাশি আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থানেও উঠে গেছেন তিনি। অন্যদিকে তিন ওয়ানডেতে ৫১.৬৬ গড়ে ১৫৫ রান করেছেন হিলি।

আইসিসির মাসের সেরা খেলোয়াড়ের আগের তিন বিজয়ী ছিলেন রিশাভ পান্ত (জানুয়ারি), রবিচন্দ্রন অশ্বিন (ফেব্রুয়ারি) ও ভুবনেশ্বর কুমার (এপ্রিল)।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা