খেলা

রোহিঙ্গা শিশুদের জন্য খাবার পাঠাচ্ছেন ওজিল

স্পোর্টস ডেস্ক: বর্তমান সময়ের জনপ্রিয় ফুটবলার মেসুত ওজিল। চীনের নির্যাতিত উইগুর মুসলিমদের পক্ষ নিয়ে কথা বলায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এমনকি এ কারণে নিজের সাবেক ক্লাব আর্সেনালেও উপেক্ষিত থেকেছেন এই কিংবদন্তি জার্মান মিডফিল্ডার।

পরে তো ইংলিশ ক্লাবটি থেকে বিদায়ও নিতে হয় তাকে। তবে বিতর্কের পাশাপাশি ওজিলের মানবহিতৈষী ব্যক্তিত্ব প্রশংসা কুড়ায়।

প্রতি রমজানে বিপুল পরিমাণ অর্থ দান করেন এই তুর্কি বংশোদ্ভুত ফুটবল তারকা। এবারও তুরস্কের শীর্ষ ক্লাব ফেনেরবাচের এই ফুটবলার আলোচনায় এলেন মাহে রমজানে রোহিঙ্গা, সিরিয়ান, সোমালিয়ান শিশুদের জন্য ১ লাখ ২০ হাজার ৭৭০ মার্কিন ডলার দান করে।

তুর্কি সংবাদ সংস্থা ‘আনাদলু’র বরাতে এমনটাই জানিয়েছে ‘মিডল ইস্ট মনিটর’। ‘দ্য টার্কিশ রেড ক্রিসেন্ট’ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ওজিলের আর্থিক সহায়তায় ২ হাজার ৮০০ তুর্কি পরিবার, ১ হাজার ইন্দোনেশিয়ান পরিবার, বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা ৭৫০ রোহিঙ্গা পরিবারের জন্য খাবার পাঠানো হবে। সেই সঙ্গে সিরিয়ার ইদলিব এবং সোমালিয়ার রাজধানী মোগাদিসুর এতিম শিশুদের জন্য পুরো রমজান মাসে খাবারের ব্যবস্থা করেছেন এই বিশ্বকাপজয়ী।

টার্কিশ রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ড. কেরেম কিনিক বলেন, ‘বছরের পর বছর ধরে বিভিন্ন দেশের হাজারো শিশুদের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন ওজিল। ’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা