খেলা

‘সাকিব ভাই না থাকলেও দলে প্রভাব পড়বে না’

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থাকবেন না আগে থেকেই নিশ্চিত ছিল। তার না থাকায় দলের ফলাফলে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

রোববার (১১ এপ্রিল) টেস্ট সিরিজকে সামনে রেখে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন মুমিনুল।

তিনি বলেন, 'আমার কাছে মনে হয় না সাকিব ভাই বা মুস্তাফিজ না থাকলে দলের ফলাফল হবে না। দেখেন খেলোয়াড় তো আরও আছে। ওনাদের তো ১০-১২টা হাত না। বাকিদেরও ১০-১২টা হাত না। আমার কাছে মনে হয় না এর (সাকিব না থাকলে) কোনো প্রভাব পড়বে।'

রোববার মিরপুর শের-ই বাংলায় দলীয়ভাবে অনুশীলন করে বাংলাদেশ। সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। অনুশীলন শেষেই গণমাধ্যমের মুখোমুখি হন টেস্ট অধিনায়ক।

সম্প্রতি বাংলাদেশ দল জয়ের মুখ দেখছে না। নিউ জিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে টেস্ট সিরিজ। মুমিনুল জানান দলগত পারফরম্যান্স না থাকাই হারের কারণ।

'আমরা হয়তো দলগত ভাবে খেলতে পারছি না এই কারণে ইতিবাচক ফলাফল হচ্ছে না। আর কোন কিছু না।'

কাল দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাটার্ড ফ্লাইটে শ্রীলঙ্কা যাবে দল। তিনদিন রুম কোয়ারেন্টাইনের পর শুরু হবে অনুসশীল। ১৭-১৮ তারিখে হবে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ। ২১ তারিখ থেকে শুরু হবে টেস্ট সিরিজ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা