মেসি বার্সেলোনাতেই থাকবেন প্রত্যাশা জিদানের 
খেলা

মেসি বার্সেলোনাতেই থাকবেন প্রত্যাশা জিদানের 

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় আগামী মৌসুমে নাও থাকতে পারেন লিওনেল মেসি। চুক্তি শেষ হয়ে যাওয়ায় নতুন ঠিকানা খুঁজে নিতে পারেন আর্জেন্টাইন এ তারকা। ফলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আজকের ম্যাচ হতে পারে লিওনেল মেসির শেষ এল ক্ল্যাসিকো। তবে রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান এমনটা চান না। তার প্রত্যাশা মেসি বার্সেলোনাতেই থাকবেন, বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও যাবেন না। এল ক্ল্যাসিকোর আগে সংবাদ সম্মেলনে জিদান এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

শুক্রবার জিনেদিন জিদান বলেন, ‘লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যাক তা আমি চাই না। এটাই তার শেষ এল ক্ল্যাসিকো হোক তাও আমি চাই না। তাকে বার্সেলোনায় থাকতে দেন। সেখানে সে ভালো আছে। সে যদি বার্সেলোনাতে থাকে তাহলে তা লা লিগার জন্য ভালো হবে।’

মেসি অবশ্য এল ক্ল্যাসিকোতে এ সময়ে ভালো করতে পারছেন না। ২০১৭-১৮ মৌসুমে এল ক্ল্যাসিকোতে সর্বশেষ গোল করেন তিনি। এ বিষয়ে জিদান বলেন, ‘মেসি কোন মানের খেলোয়াড় তা আমরা সবাই জানি। সে হয়তো গোল করতে পারছে না কিন্তু মাঠে সে কি করতে পারে তা আমরা জানি। বার্সেলোনার বিপক্ষে আমরা আবার খেলতে যাচ্ছি। তাদের শক্তি সম্পর্কেও আমরা জানি।’

কঠিন এক পরিস্থিতির মুখে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মুখোমুখি হচ্ছে। এ ম্যাচে হারলে তাদের শিরোপা জয়ের দৌড়ে থাকাটা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তবে জিদান তেমনটা ভাবছেন না। তিনি বলেন, ‘আমি মোটেও তেমনটা ভাবছি না। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে লড়বো। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। শুধুমাত্র অ্যাতলেতিকো মাদ্রিদ সুবিধাজনক অবস্থায় রয়েছে। আমরা শেষ সময় পর্যন্ত লড়াই করে যাব। এটা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক লিগ। শেষ পর্যন্ত কাদের হাতে শিরোপা উঠবে তা লিগ শেষ হবার আগে বলা কঠিন। এখনো খেলার অনেক বাকি।’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা