খেলা

গেইলের ভিডিও ফাঁস

স্পোর্টস ডেস্ক : মাঠ হোক বা মাঠের বাইরে, ক্রিস গেইল মানেই ঝড়। ভক্তদের বিনোদন দেওয়ায় কোনও কমতি রাখেন না ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী এই ব্যাটসম্য়ান। পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলতে ভারতে চলে এসেছেন 'ইউনিভার্স বস'। কিন্তু কোভিড-১৯ বিধি মেনে বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন টি-২০ ক্রিকেটের এই মহারাজা।

সেই কোয়ারেন্টাইন পর্ব শেষ হতেই ক্রিস গেইল এবার স্মরণ করলেন কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে। হোটেলের রুমে মাইকেল জ্যাকসনের ব্লকবাস্টার গান 'স্মুথ ক্রিমিনাল' বাজিয়ে নাচলেন গেইল। যা দেখে ভক্তরা ফের একবার গেইলকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। গেইলের এই নাচের ভিডিও পাঞ্জাব কিংস ইনস্টাগ্রামে পোস্ট করেছে। ক্যাপশনে পাঞ্জাব কিংস লিখেছে, 'কোয়ারেন্টাইনের দিন শেষ। বাইরে বেরিয়েছেন আপনাদের প্রিয় ক্রিস গেইল।'

গতবারের আইপিএলে ৭ ম্যাচে ২৮৮ (সর্বোচ্চ ৯৯*) করা গেইল আইপিএলে নিজেই একটি ব্র্যান্ড। ১৩২ ম্য়াচ খেলে ৪৭৭২ রান করেছেন তিনি। সর্বোচ্চ অপরাজিত ১৭৫। তার গড় ৪১.১৩। স্ট্রাইকট রেট ১৫০.১১। হাফ ডজন সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি করা গেইলের ঝুলিতে আছে ৩৪৯টি ছক্কা ও ৩৮৪টি চার। এবারও ভক্তরা গেইলের কাছ থেকে সেই চেনা ঝড় দেখার আশাতেই থাকবেন।

দুই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা গেইলের লক্ষ্য আসন্ন টি-২০ বিশ্বকাপ। এবার ভারতের মাটিতেই বসবে ক্রিকেটের বিশ্বকাপের আসর। আইপিএলে খেলেই নেট প্র্যাকটিস সেরে নিতে চাইবেন গেইল। ৯ এপ্রিল শুরু হচ্ছে আইপিএল। পাঞ্জাব কিংস তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে আগামী ১২ এপ্রিল। তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন: এটিএম আজহার

মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেত...

মিটার চুরি করে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার ২

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক মিটার চুরি...

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময়সীমা নির্ধারণ

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স করার সূবর্ণ সুযোগ দিয়...

৫১ হাজার ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক প্রবীণের কাছ...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা