বিনোদন

বায়োপিকের প্রভাবে বেড়েছে মাইকেল জ্যাকসনের গানের স্ট্রিমিং 

বিনোদন ডেস্ক

বক্স অফিসে ঝড় তুলেছে ‘কিং অব পপ’ খ্যাত মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। এর প্রভাবে শ্রোতারাও আগের চেয়ে মাইকেল জ্যাকসনের গান বেশি শুনছেন।

বিলবোর্ড জানিয়েছে, আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে গত সপ্তাহে জ্যাকসনের গানের স্ট্রিমিং।

লুমিনেট ডেটা থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী বিলবোর্ড জানিয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মে জ্যাকসনের সলো গানগুলোর স্ট্রিমিং বেড়েছে ১১৬ শতাংশ। অন্যদিকে, ভাইদের সঙ্গে মিলে তার দুই ব্যান্ড জ্যাকসন ফাইভ ও দ্য জ্যাকসনস-এর গানের স্ট্রিমিংও বেড়েছে যথাক্রমে ৮৯ ও ১০৪ শতাংশ।

সবচেয়ে বেশিবার শোনা হচ্ছে মাইকেল জ্যাকসনের আইকনিক গান ‘বিলি জিন’, ‘বিট ইট’, ‘রক উইথ ইউ’, ‘ডোন্ট স্টপ টিল ইউ গেট এনাফ’ ও ‘স্মুথ ক্রিমিনাল’। ব্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রিম হচ্ছে জ্যাকসন ফাইভের ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’ ও দ্য জ্যাকসনসের ‘ব্লেইম ইট অন দ্য বুগি’ গান দুটো।

গত ২৪ এপ্রিল বায়োপিক ‘মাইকেল’ মুক্তির আগের দুই সপ্তাহে মাইকেল জ্যাকসনের গানের মোট স্ট্রিম ছিল যথাক্রমে পাঁচ কোটি ছয় লাখ ও পাঁচ কোটি ৫৩ লাখেরও বেশি। বিলবোর্ড বলছে, এই রেকর্ড ভেঙে যাবে।

মুক্তির পর প্রথম উইকেন্ডের যুক্তরাষ্ট্রে নয় কোটি ৭০ লাখ ডলার ও পুরো বিশ্বের ২১ কোটি ৭০ লাখ ডলার আয় করেছে মাইকেল। যা বায়োপিকের মধ্যে সর্বোচ্চ।

‘মাইকেল’ বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাইকেল জ্যাকসনের ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন।

জ্যাকসনের শৈশব থেকে শুরু করে ১৯৮৮ সালের ‘ব্যাড’ কনসার্ট ট্যুর পর্যন্ত তার জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে অ্যান্টন ফুকোয়া পরিচালিত সিনেমাটিতে। সিনেমাটি প্রযোজনা করেছে ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র গ্রাহাম কিং।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা