খেলা

দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

ক্রীড়া ডেস্ক : লিগ ওয়ানের দুই ম্যাচ নিষিদ্ধ হলেন প্যারিস সেন্ত জার্মেইর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। লিগ দে ফুটবল প্রফেশনাল (এলএফপি) এক ঘোষণায় নেইমারের দুই ম্যাচ নিষিদ্ধের কথা নিশ্চিত করেছে।

এই সপ্তাহে লিগ ওয়ানে লিলের কাছে হারের ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্ডার তিয়াগো দিয়ালোকে শেষ ‍মুহূর্তে ধাক্কা দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নেইমার। পরে তিয়াগো তাকে গালাগাল করে লাল কার্ড দেখেন।

দুজনকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু শাস্তি কমিয়ে তা দুই ম্যাচ করা হয়।

গত শনিবার ১-০ গোলে পিএসজিকে হারিয়ে লিল ৩ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান নিশ্চিত করে। ১ পয়েন্ট কম নিয়ে ফরাসি চ্যাম্পিয়নদের পরে তৃতীয় স্থানে মোনাকো।

নিষেধাজ্ঞার কারণে নেইমারকে ছাড়াই স্ট্রাসবোর্গের দল সাজাতে হবে মাউরিসিও পচেত্তিনোকে। ১৮ এপ্রিল সেন্ত এতিয়েন্নের বিপক্ষে হোম ম্যাচও খেলা হবে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। হলুদ কার্ডের কারণে স্ত্রাসবোর্গের মুখোমুখি হতে পারবেন না পিএসজির দুই মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস ও ইদ্রিসা গুয়েইয়েও।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা