খেলা

আকরাম খান করোনা পজিটিভ

ক্রীড়া ডেস্ক : জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান করোনায় আক্রান্ত। শুক্রবার রাতে কোভিড পরীক্ষায় পজিটিভ হন।

এর আগে বৃহস্পতিবার তিনি করোনা পরীক্ষার নমুনা দেন। মহাখালীর ডিওএইচয়ের বাসায় আইসোলেশনে আছেন ১৯৯৭ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া এ অধিনায়ক।

শনিবার সকালে মুঠোফোনে গণমাধ্যমকে আকরাম খান বলেন, ‘শারীরিকভাবে সুস্থ আছি। করোনার তেমন কোনো উৎসর্গ নেই। হালকা একটু কাঁশি আছে। জ্বর নেই। দেশবাসীর কাছে দোয়া চাই যেন দ্রুত করোনা থেকে মুক্তি পেতে পারি এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।’ তার পজিটিভ আসার পর স্ত্রী ও দুই মেয়ের করোনার নুমনা সংগ্রহ করা হয়েছে।

১৯৮৮ সালে জাতীয় দলে অভিষেক আকরাম খানের। অবসরে যান ২০০৩ সালে। এ সময়ে ৪৪ ওয়ানডে ম্যাচে ২৩.২৩ গড়ে রান করেছেন ৯৭৬। হাফ সেঞ্চুরি আছে ৫টি। এছাড়া টেস্ট খেলেছেন ৮টি। রান করেছেন মাত্র ২৫৯।

অবসরে গেলেও ক্রিকেটাঙ্গন ছাড়েননি আকরাম খান। বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। কখনো নির্বাচকের ভূমিকায় তাকে দেখা গেছে। কখনো ম্যানেজার হয়েছেন। সবশেষ কয়েক বছর বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানও তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা