খেলা

জয়ে শুরু বাঘিনীদের

ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে জয় দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে শুরু করলো বাংলাদেশ নারী ইমার্জিং দল। সিরিজের প্রথম ম্যাচে সফররত দক্ষিণ আফ্রিকা মেয়েদের ৫৫ রানে হারিয়ে দিয়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ইমার্জিং দল।

রোববার (৪ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। ফলে প্রথমে ব্যাট করে বাংলাদেশের মেয়েরা।

ব্যাট হাতে দুর্দান্ত শুরু করলেও নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৬ সংগ্রহ করে বাংলাদেশ নারী ইমার্জিং দল। ব্যাট হাতে দলের পক্ষে ফারজানা হক অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন।

জবাবে ব্যাট করতে নেমে ৪৪ দশমিক ৫ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় সফররত দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। দলের পক্ষে প্রথম দিকে প্রতিরোধ করলেও শেষ দিকে খেই হারিয়ে ফেলেন তারা।

দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার অ্যান্ড্রি স্টেইন। এছাড়া বাকি আর কোনো ব্যাটসম্যান ভালো করতে পারেননি। সালমা খাতুন-জাহানারা আলমদের বোলিং তোপে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

বল হাতে সামলা খাতুন ৩টি এবং জাহানারা আলম, রুমানা আহমেদ এবং সানজিদা আক্তার মেঘলা ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে ব্যাট হাতে ফারজানা হকের অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন। ১০১ বলের তার এ ইনিংসে টি চারের মার ছিল। দুই ওপেনার মুর্শিদা খাতুন ৩৬ এবং শামীমা সুলতানা ৩৪ রান করেন। এছাড়া দলের পক্ষে রুমানা আহমেদ ১৩ এবং রিতু মনি ১১ রান করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা